অভিনয় জীবন থেকে ইতি টানলেন ব্র্যাড পিট

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই হলিউড থেকে অবসর নিচ্ছেন হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা ব্র্যাড পিট। যিনি হলিউডে দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করে চলেছেন। তাঁর অসাধারণ অভিনয়ে মুগ্ধ গোটা বিশ্ববাসী। দেশ-বিদেশ জুড়ে অজস্র ভক্তসংখ্যা তাঁর। সম্প্রতি, একটি নতুন সাক্ষাৎকারে অভিনেতা প্রকাশ করেছেন যে, তিনি চলচ্চিত্র থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। তাঁর কথায়, আপাততঃ তিনি কেরিয়ারের ‘শেষ লগ্নে’-এ রয়েছেন। কারণ প্রসঙ্গে অভিনেতা বলেছেন, কোভিড -১৯ লকডাউনের পরে তাঁর দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে।

যদিও ব্র্যাড বলেননি যে, তিনি কখন অবসর নেওয়ার পরিকল্পনা করছেন, তিনি বলেছিলেন যে তিনি কোনও না কোনও উপায়ে শিল্পকে বিদায় দেবেন৷ ব্র্যাড, আপাততঃ তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ছেন। তিনি তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। কারণ ২০০৮ সাল থেকে তিনি এবং তাঁর প্রাক্তন স্ত্রী একসঙ্গে সহ-মালিকানাধীন ওয়াইন ব্যবসা সামলাচ্ছিলেন। কিন্তু তাঁদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেই অ্যাঞ্জেলিনা জোলি তাঁর অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন অন্য একজনের কাছে, যেহেতু তিনি ব্র্যাডের থেকে কোনও অনুমতি ছাড়াই বিক্রি করে দিয়েছেন তাঁদের ওয়াইন ব্যবসার একাংশ। সেই কারণে ব্র্যাড, জোলির বিরুদ্ধে আইনি মামলা করেছিলেন। তবে একটা সাক্ষাৎকারে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, তিনি ভবিষ্যতের পরিকল্পনা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্চের শুরুতে, ব্র্যাড প্রথম অস্কার জিতেছিলেন সেরা সহায়ক অভিনেতা হিসেবে।

‘কোয়ান্টিন ট্যারান্টিনোর ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ এ ক্লিফ বুথের চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই সম্মান জেতেন। এছাড়া তিনি ২০১৪ সালেও প্রযোজক হিসাবে অস্কার জিতেছিলেন। ব্র্যাড কোভিড -19 মহামারী দ্বারা সৃষ্ট লকডাউনের পরে তাঁর জীবন সম্পর্কে বলেছিলেন, “মনে হয় আমি নিম্ন-গ্রেডের বিষণ্নতার সহিত কয়েক বছর কাটিয়েছি, তাই আমি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি।” ব্র্যাডের পরবর্তী ছবি, ‘বুলেট ট্রেন’ আগামী ৫ আগস্টে প্রিমিয়ারের জন্য সেট করা হয়েছে। আর এই ছবির প্রথম অফিসিয়াল ট্রেলারটি গত ২ মার্চ প্রকাশ করা হয়েছিল।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান