‘মুখের অন্ধত্ব’ ব্যাধিতে ভুগছেন ব্র্যাড পিট

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখের অন্ধত্বে ভুগছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট (Brad Pitt)। কিছুদিন আগেই বিখ্যাত পপ তারকা জাস্টিন বিবার একটি বিরল ভাইরাসের শিকার হয়েছিলেন, যার কারণে তিনি তাঁর মুখের একটা পাশ অবশ হয়ে গিয়েছিল। সেই কথা গায়ক নিজেই জানিয়েছিলেন। এবার ব্র্যাড পিট, নিজের একটি বিরল রোগের কথা প্রকাশ্যে আনলেন, তাও আবার মুখেই। বর্তমানে তাঁর ছবি ‘বুলেট ট্রেন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি, অভিনেতা একটি নতুন সাক্ষাৎকার প্রকাশ করেছেন যে, তিনি মানুষের মুখ মনে রাখতে পারছেন না। একটা বিরল সমস্যায় ভুগছেন তিনি। কিছুদিন আগে ঠিক একই রোগের কথা প্রকাশ্যে এনেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেনাজ।

তিনিও বলেছিলেন যে, তাঁর কোনও পরিচিত মানুষের মুখ মনে করতে অন্তত কিছু সময় লাগে। এদিন ব্র্যান্ড পিটও একই কথা বললেন, তিনি একটি বিরল ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। যার নাম Prosopagnosia বা ‘মুখের অন্ধত্ব’। কিন্তু অভিনেতার এই রোগের কথা কেউ বিশ্বাস করতে চায়না। ৫৮ বছর বয়সী অস্কার বিজয়ী অভিনেতা বলেন, তিনি প্রথম ২০১৩ সালে এই রোগে আক্রান্ত হন। আর এই রোগের কারণে তিনি প্রতিটি পদে পদে বিপাকে পড়ছেন। তিনি আরও জানিয়েছেন, “অনেক মানুষ আমাকে এখন ঘৃণা করে, কারণ তাঁরা মনে করে আমি ইচ্ছাকৃতভাবে তাঁদের অসম্মান করছি।” তবে অভিনেতা এখনও তাঁর এই বিরল রোগ নিয়ে সংগ্রাম করে চলেছেন।

ব্র্যাডের আসন্ন ছবি ‘বুলেট ট্রেন’ আগামী ৫ অগস্ট মুক্তি পাবে। এই ছবিতে ব্র্যাডের পাশাপাশি রয়েছেন, জোই কিং, অ্যারন টেলর-জনসন, ব্রায়ান টাইরি হেনরি, অ্যান্ড্রু কোজি, হিরোয়ুকি সানাদা, মাইকেল শ্যানন, বেনিটো এ মার্টিনেজ ওকাসিও এবং সান্দ্রা বুলক। খুব শীঘ্রই ব্র্যাডের প্রযোজনা সংস্থার একটি ছবি রিলিজ করবে। যেটি কিনা কিংবদন্তী অভিনেত্রী মেরিলিন মনরোর বায়পিক।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান