দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের তদন্তে তিনি অন্যতম মুখ ছিলেন। তাঁর কাঁধেই ছিল হাথরস বা উন্নাওয়ের মতো স্পর্শকাতর মামলার গুরুদায়িত্ব। এবার তিনিই সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর তদন্তের দায়িত্ব পেলেন। দিশার রহস্যমৃত্যুর জট খুলতে এবার মাঠে নামছেন দাপুটে সিবিআই অফিসার সীমা পাহুজা। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর ২০ দিন আগে ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয় দিশার। তখন রাজনৈতিক প্রভাবের জন্যে ধামাচাপা পড়ে গিয়েছিল দিশার রহস্যমৃত্যুর মামলা।

পুলিশও তাঁর মৃত্যুকে স্রেফ আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেয়। কিন্তু দিশার পরিবারের দাবি, দিশাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। গতবছর মেয়ের মৃত্যুর নতুন করে তদন্তের দাবি তুলে বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন দিশার বাবা। তার ভিত্তিতেই সম্প্রতি শুনানিতে সিবিআইকে দিশার মামালায় তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই হিসেবেই গত সোমবার (১৪ সেপ্টেম্বর) একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, ৬ বছর আগের ওই মামলা ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়া হয়েছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে শিবসেনা নেতা তথা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে, অভিনেতা ডিনো মোরিয়া, রিয়া চক্রবর্তী-সহ আরও বেশ কয়েকজনের।

ঘটনায় যুক্ত সরকারি কর্মী ও পুলিশ আধিকারিকদের ভূমিকারও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথি, ফাইল এবং সরকারি তথ্যপ্রমাণ নষ্ট বা গোপন করা, সরকারি নথি জাল করা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ-সহ নানা বিষয় খতিয়ে দেখা হবে। এবার দিশার মৃত্যু মামালার গোটা তদন্ত প্রক্রিয়ার তদারকি করবেন সেই দাপুটে সিবিআই অফিসার সীমা পাহুজা। জানা যায়, মৃত্যুর ঠিক আগে নিজের বাগদত্ত রোহন রাইয়ের মুম্বইয়ের ফ্ল্যাটে ছিলেন দিশা। সেখানে সেদিন রাতে একটি ছোট জমায়েতের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন একাধিক অতিথি। সূত্রের খবর, ২০২০ সালের ৮ জুন রাতে ঠিক কী হয়েছিল, তা জানতে সেই অতিথিদের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাস্থল সম্পর্কিত তথ্য খতিয়ে দেখবে।

র্তমানে নয়াদিল্লিতে সিবিআই সদর দফতরের বিশেষ অপরাধ বিভাগে এসপি হিসেবে কর্মরত সীমা পাহুজা। জটিল ও সংবেদনশীল মামলায় তাঁকে একজন বিশেষজ্ঞ কর্মকর্তা হিসেবে গণ্য করা হয়। সাম্প্রতিক অতীতে একাধিক হাই-প্রোফাইল মামলার তদন্ত করেছেন তিনি। ২০২৪ সালের কলকাতার আরজি কর হাসপাতাল ধর্ষণ ও খুনের ঘটনা (RG Kar Case), ২০২০ সালের হাথরাস কাণ্ড, ২০১৭ সালে উন্নাও ধর্ষণ মামলা, শিমলায় এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের মামলা-সহ একাধিক জটিল মামলার তদন্ত করেছেন সীমা। উত্তর প্রদেশের বহুল আলোচিত হাথরাস মামলার তদন্তের জন্য গঠিত ১৫ সদস্যের সিবিআই দলে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?