চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩ বছর বিরতির পর ইন্দো-ইতালীয় চলচ্চিত্রের শ্যুটিং শুরু করলেন চিত্রাঙ্গদা

নিজস্ব প্রতিনিধি: বলিউডে বহু অভিনেত্রী এক কালে খ্যাতি অর্জন করেও আচমকাই হারিয়ে গিয়েছেন চলচ্চিত্র মহল থেকে। সংসার বা অন্য কিছুর চাপে খুব তাড়াতাড়ি বলিউডকে বিদায় জানিয়েছেন। সেইসব অভিনেত্রীদের মধ্যে একজন চিত্রাঙ্গদা সিং। বলিউডে তাঁর কেরিয়ার খুব বেশিদিনের নয়, মাত্র কয়েকটা ছবি করেছিলেন তিনি। তার মধ্যেই একাধিক সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছিলেন তিনি। তাঁর সৌন্দর্য্য, ব্যক্তিত্ব, অভিনয়ের গুনে মুগ্ধ সবাই। তবে অনেকদিন তিনি বিরতিতে ছিলেন। বছরের শুরুতেই তিনি একটি ইন্দো-ইতালীয় ছবিতে সাইন করছেন।

মুম্বইয়ের একাধিক জায়গায় এই ছবির শ্যুটিং শুরু করা হলেও মাঝে অনেকদিন বন্ধ ছিল। সম্প্রতি গৌতম ঘোষের পরিচালনায় ফের শিরোনামহীন ইন্দো-ইতালীয় প্রকল্পের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। ছবিটির শুরুর কথা ছিল ২০১৯ সালে। কিন্তু করোনা মহামারীর কারণে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রায় তিন বছর পর, আবারও ছবিটির শ্যুটিং শুরু করতে পেরে আনন্দিত নির্মাতারা। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা। এদিন তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে একটি সিল্কের শাড়ি এবং ন্যূনতম মেক-আপে দেখা যায়। চলচ্চিত্রটি একটি দম্পতি এবং তাঁদের সন্তানের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, “শীঘ্রই ছবির গোটা টিম মধ্যপ্রদেশের জবলপুরে যাবেন, ছবির শ্যুটিংয়ের জন্যে।” হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই শ্যুট করা হবে এই ছবিটি। পরে ইতালীয় ভাষায় ডাব করা হবে।”

গল্পটি লিখেছেন গৌতম ঘোষ এবং জগন্নাথ গুহ, ইতালীয় চিত্রনাট্যকার অ্যামেডিও প্যাগানিনি এবং সার্জিও স্কাপাগনিনি। অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, যিনি ‘হাজারোঁ খোয়াইশেন অ্যাসি’, ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘বাজার’ এবং ‘মডার্ন লাভ মুম্বাই’-এর মতো চলচ্চিত্রের জন্য জনপ্রিয়। ছবির প্রথম লুকে অভিনেত্রীকে ডি-গ্ল্যাম দেখা যাচ্ছে। প্রোডাকশন হাউসের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “চিত্রাঙ্গদা হল প্রতিভার সঙ্গে সৌন্দর্যের সেই বিরল সংমিশ্রণ। একজন অভিনেত্রী হিসেবে তিনি তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। আমরা তাঁর সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত। তাঁর ভূমিকাটি বেশ চ্যালেঞ্জিং।”

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ