অবাক কাণ্ড! বন্ধু দয়াকে গুলি করছেন অভিজিৎ, ৬ বছর পরে এ কি রূপে ফিরছে ‘CID’?

অবশেষে ৬ বছর পর ফের টিভির পর্দা কাঁপাতে চলেছে CID। রবিবার আইকনিক টিভি শো 'সিআইডি'-এর বহুল প্রত্যাশিত দ্বিতীয় সিজনের একটি আকর্ষণীয় ট্রেলার উন্মোচন করলেন নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই খবরে এসেছিল যে, ফিরছে বলিউডের আইকনিক টিভি শো ‘CID’। যে শোয়ের ফ্যান ছিলেন না, এমন মানুষ হাতে গোনা। ছোট থেকে বড় সবাই এই শোয়ের ফ্যান। প্রায় ২০ বছর সনি টিভিতে রাজত্ব করেছে এই শো। ক্রাইমকে নিঃশেষ করার সুপারহিট শো ছিল ‘CID’। যাতে মুখ্য চরিত্রে অভিনীত ছয় মাথার মধ্যে দয়া, অভিজিৎ এবং এসিপি প্রদ্যুমনের জনপ্রিয়তা বেশি আজও। ২০১৮ সালে ২০ বছর রাজত্বের পর শেষ হয়েছে এই শো। মন খারাপ হয়েছিল ভক্তদের। এরপর থেকেই তাঁরা বসেছিলেন শোয়ের নতুন সংস্করণের। অবশেষে ৬ বছর পর ফের টিভির পর্দা কাঁপাতে চলেছে CID। রবিবার আইকনিক টিভি শো ‘সিআইডি’-এর বহুল প্রত্যাশিত দ্বিতীয় সিজনের একটি আকর্ষণীয় ট্রেলার উন্মোচন করলেন নির্মাতারা। যাতে ভক্তদের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।

শনিবার রাতে নির্মাতারা ভক্তদের উদ্দেশ্যে ট্রেলারটি শেয়ার করেছেন। তবে ট্রেলারেই শুরুতেই একাধিক চমক। কারণ এবার সিরিয়ালের মুখ্য দুই মাথা অভিজিৎ এবং দয়া- শত্রু হয়েছেন। ট্রেলার ভিডিওতে দেখা যাচ্ছে, অভিজিৎ দয়াকে গুলি করছে এবং এসিপি প্রদ্যুমন চিৎকার করছে। ট্রেলার পোস্ট করে নির্মাতারা পোস্টে লিখেছেন, “পুরোনো বন্ধুত্ব ভুলে অভিজিৎ দয়ার উপর গুলি চালালেন কেন? #AbhijeetNeDayaKoKyunMaara #CID দেখুন, শীঘ্রই, শুধুমাত্র #SonyEntertainmentTelevision-এ। তিনি সবসময় দেশের পাশে থেকেছেন, কেন তাকে আজ শত্রুর মুখোমুখি হতে হবে? কেন অভিজিৎ দয়াকে হত্যা করলেন?’ 

 

এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় অভিনয় করছেন শিবাজি সাটাম। তিনি শোয়ের নতুন সংস্করণ প্রসঙ্গে বলেছেন, “শোর এই সংস্করণে, দয়া-অভিজিৎ বন্ধন, যা একসময় অটুট ছিল, ভেঙে গেছে এবং দুজন একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। সিআইডির ভিত্তি নড়ে গেছে, এবং এসিপি প্রদ্যুম্নের জগৎ ওলট-পালট হয়ে যাবে ছয় বছর পর এসিপি প্রদ্যুম্ন হিসেবে ফিরে আসাটা খুবই বাস্তব মনে হয়, এমন একটি চরিত্র যা অনেক ভালোবাসা পেয়েছে এবং আমরা সাসপেন্সে ভরা একটি রোমাঞ্চকর যাত্রার প্রতিশ্রুতি দিচ্ছি!’

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ