আসছে ‘রাঙা বউ’, শেষের পথে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক

আপাতত দর্শকের অনুমান ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ‘এই পথ যদি না শেষ হয়।’ তবে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিরিয়ালের মার্কেটে প্রতিনিয়ত স্টার জলসা এবং জি বাংলা আপনমনে লড়াই করে চলেছে। প্রতিনিয়ত বাজার ভরিয়ে রাখছে নতুন নতুন ধারাবাহিকে। ভিন্ন ভিন্ন গল্প এবং নতুন নতুন জুটির মেলবন্ধনে কোনো কোনো ধারাবাহিক পৌঁছতে পারছে টপ লেভেলে, আবার কেউ কেউ ব্যর্থতার কাতারে ডুবে যাচ্ছে প্রথম থেকেই। সেই কারণেই কিছু কিছু ধারাবাহিকের সম্প্রচার অল্প কিছুদিনেই বন্ধ করে দেওয়া হচ্ছে।

আবার কিছু কিছু ধারাবাহিক জনপ্রিয়তার কারণে বছরের পর বছর ধরে দাপিয়ে রাজ করছে। গতকালই প্রকাশ্যে এসেছে অভিনেত্রী শ্রুতি দাসের নতুন ধারাবাহিকের প্রোমো। যেখানে তিনি জুটি বাঁধছেন তাঁর প্রথম ধারাবাহিকের নায়ক গৌরব রায়চৌধুরীর সঙ্গেই। ধারাবাহিকের নাম, রাঙা বউ। জি বাংলাতেই আসছে এই ধারাবাহিক। সুতরাং বোঝাই যাচ্ছে, নতুন ধারাবাহিকের চোটে বন্ধ হতে পারে কোনো পুরোনো ধারাবাহিক। কোন ধারাবাহিক বন্ধ হচ্ছে, সেই নিয়েই স্টুডিও পাড়ায় এখন জল্পনা তুঙ্গে।

নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’-এর নেপথ্যে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সংস্থা ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’। এই মুহূর্তে এই সংস্থার তরফ থেকে সম্প্রচারিত হচ্ছে ‘এই পথ যদি না শেষ হয়।’ আর সেখানেই রয়েছে রহস্য, তবে উর্মি-সার্ত্যকীর খেলা শেষ। আপাতত দর্শকের অনুমান ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ‘এই পথ যদি না শেষ হয়।’ তবে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানা যায়নি। এদিকে জি বাংলায় আসছে আরও দুটি নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’, ‘সোহাগ জল’। ইতিমধ্যেই সম্প্রচার শুরু হয়ে গিয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের। পিলু এবং লালকুঠির জায়গা দখল করবে এই ধারাবাহিকগুলি। এবার দেখার পালা ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পরিবর্তে আসছে কিনা রাঙা বউ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২