সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

'কালা হিরণ: ব্যাটল ফর লিগ্যাসি' ছবিটির মুক্তির স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন সুপারস্টার সলমান খান। সোমবার (২৭ জুলাই) ছিল সেই মামলার শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কালা হিরণ: ব্যাটল ফর লিগ্যাসি’ ছবিটির মুক্তির স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন সুপারস্টার সলমান খান। সোমবার (২৭ জুলাই) ছিল সেই মামলার শুনানি। যেখানে সলমানের পক্ষেই কথা বলেছে আদালত। ছবির নির্মাতাদের তীব্র ভর্ৎসনা করেছে এবং ‘কালা হিরণ’ সম্পর্কিত সমস্ত লিঙ্ক এক্স এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ছবিটির প্রযোজক অমিত জানিকে তিরস্কার করে দিল্লি হাইকোর্ট বলেছে, পূর্ববর্তী শুনানিগুলিতে কোনও আদেশ জারি না হওয়ায় অমিত জানি ভেবে নিয়েছেন কিছু হবে না। তিনি বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন বলে মনে হচ্ছে। আপনি আইনের ঊর্ধ্বে নন। দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। শুধু তারকা নয়, আপনি একজন সাধারণ নাগরিকের সঙ্গেও এমনটা করতে পারেন না।’

এরপর অমিত জানির আইনজীবী যুক্তি দেন, ‘এটা তো শুধু টিজার। এতে সলমান খানের ব্যক্তিত্বের অধিকার কীভাবে লঙ্ঘিত হয়? আমরা তো তাঁর নামও নিইনি। টিজারটিতে কোনও ডিপফেক বা এআই-নির্মিত ভিডিও নেই। অনুষ্ঠান বা জনসমক্ষে পরিবেশিত অনুষ্ঠানের ওপর কোনও সুরক্ষা নেই।’ এরপর সলমানের আইনজীবী আদালতকে বলেন, ‘চারটি মামলার মধ্যে তিনটিতে আমার মক্কেল খালাস পেয়েছেন। চতুর্থ মামলাটিতে তাঁর সাজার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু ‘কালা হিরণ’ টিজার টির মাধ্যমে একটি গোটা সম্প্রদায়কে সলমান খানের বিরুদ্ধে আবারও উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’ এরপরেই আদালত অভিনেতার পক্ষে যুক্তি দিয়ে ‘কালা হিরণ’-এর নির্মাতাদের চরম ভর্ৎসনা করেন এবং সোশ্যাল মিডিয়া থেকে ছবি সম্পর্কিত সমস্ত কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

এর আগে ছবির মুক্তির স্থগিতাদেশ দিয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন সলমান খান। আবেদনে, ৬০ বছর বয়সী অভিনেতা দাবি করেছিলেন যে, চলচ্চিত্রটি তাঁর ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে অনুপ্রাণিত। ছবির পোস্টার, টিজার প্রচারে বিষয়টিকে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। আসন্ন চলচ্চিত্রটির ট্রেলারে ‘দাবাং’ ও ‘সিকান্দার’-এর রেফারেন্সে ভরপুর ছিল। শুধু তাই নয়, নির্মাতারা তাঁর স্বাক্ষরযুক্ত ব্রেসলেট পরা এক পুরুষকে পোস্টারে দেখিয়েছেন। তাই অভিযোগ ছিল, চলচ্চিত্রটি মুক্তি পেলে সুপারস্টারের বিরুদ্ধে চলা মামলায় প্রভাব পড়বে। তাঁর খ্যাতি ও সুনামের উপরেও প্রভাব পড়বে। যার ফলে তাঁর অপূরণীয় ক্ষতি হতে পারে।

অভিযোগ, ‘কালা হিরণ’ ছবিটি সলমান খানের ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার উপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমান খানের দীর্ঘদিনের দ্বন্দ্বের বিষয়টিও তুলে ধরা হবে। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয়ের সময়ে সেখানকার দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সলমান খান। এই নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিবাদে জড়িত তিনি। শুধু তাই নয়, সলমানের উপর ক্ষুব্ধ বিষ্ণোই সম্প্রদায়। কারণ তাঁদের কাছে কৃষ্ণসার ভগবান তুল্য। তাই তাকে হত্যার বিষয়টি এখনও মেনে নিতে পারেনি তাঁরা। এই নিয়ে লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং-ও অভিনেতার উপর নজর রাখছে। একাধিকবার সুপারস্টার ও তাঁর পরিবারকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। যে কারণে অভিনেতা এখন সবসময় নিরাপত্তায় মুড়ে থাকেন।

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, দিলেন সরকারি চাকরি

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা