ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের একমাত্র পুত্র তথা জনপ্রিয় অভিনেতা-পরিচালক সুনীল আনন্দ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের একমাত্র পুত্র তথা জনপ্রিয় অভিনেতা-পরিচালক সুনীল আনন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা গিয়েছে, ১৫ বছর আগে দেব আনন্দ যে হাসপাতালে মৃত্যুবরণ করে ছিলেন, সেই একই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তির ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সুনীলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাদের পরিবার সুনীল আনন্দের মৃত্যুতে শোক প্রকাশ করছে। এই কঠিন সময়ে আপনাদের থেকে আমরা যে ভালবাসা, প্রার্থনা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা সকলের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি। যাতে আমরা একসঙ্গে এই কঠিন সময়টি পার করতে পারি।’ বিবৃতিটি শেয়ার করেছেন সুনীলের ভাগ্নি জিনা নারাং। তবে, পরিবারটি সুনীলের মৃত্যুর কারণ বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য জানায়নি।

১৯৮৪ সালে বাবা দেব আনন্দ পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করে ছিলেন সুনীল আনন্দ। এরপর তিনি ‘কার থিফ’ এবং ‘ম্যায় তেরে লিয়ে’-র মতো বেশকিছু ছবিতে অভিনয় করেন। তবে, তিনি তাঁর বাবার মতো সাফল্য অর্জন করতে পারেননি। অভিনয়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি না পেয়ে ক্যামেরার পেছনে কাজ শুরু করেন। তথা পরিচালনার কাজ শুরু করেন সুনীল। পরিবারের স্বনামধন্য প্রযোজনা সংস্থা ‘নবকেতন ফিল্মস’-এর দায়িত্ব নেন। দীর্ঘদিন এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থেকে এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নবকেতন ফিল্মসের মাধ্যমে বাবার চলচ্চিত্র জীবন, ব্যানারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তাঁর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন। ২০১১ সালে ৩ ডিসেম্বর বলিউডকে ফাঁকা করে পৃথিবী ত্যাগ করেন দেব আনন্দ। তাঁর মৃত্যুর ১৫ বছর পর মারা গেলেন তাঁর ছেলে সুনীলও।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির