‘ইনফ্লুয়েঞ্জা বি’ ভাইরাসে আক্রান্ত দেবিনা, সন্তানদের থেকে দূরে জীবন কাটছে অভিনেত্রীর

মঙ্গলবার, দেবিনা তাঁর সদ্যোজাত কন্যার মুখ লুকিয়ে শুয়ে থাকা একটি ছোট ক্লিপ শেয়ার করেছিলেন। যেখানে লিখেছিলেন, মাতৃত্ব অতোটা সহজ নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরেই দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মুম্বইয়ের বিশিষ্ট অভিনেত্রী দেবিনা বন্দোপাধ্যায়। মুম্বই টেলিইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ারফুল দম্পতি গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দোপাধ্যায়। প্রথম সন্তান লিয়ানার জন্মের ৪ মাসের মধ্যেই দেবিনা দ্বিতীয়বার প্রেগন্যান্সির কথা প্রকাশ্যে আনেন। প্রথম সন্তানের মাত্র চারমাসের মধ্যেই দেবিনার আবারও প্রেগন্যান্সি নিয়ে রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দেবিনার সাহসকে কুর্নিশ জানায়, পাশাপাশি প্রথম সন্তানের প্রতি অবহেলার দোষও ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও গুরমিত ঘরণী কোনও কিছুতেই পাত্তা দেয়নি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি শরীরচর্চা, রিল ভিডিও সবটাই নির্ভয়ে সম্পন্ন করেছেন।

যাই হোক, মাত্র ৮ মাসের প্রেগন্যান্সিতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী। দুই সন্তানকে নিয়ে সুখী সংসার তাঁর পরিবারে। তবে সম্প্রতি দেবিনা নিজেই জানিয়েছেন, মাতৃত্ব মোটেও সহজ নয়, কারণ তিনি ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই কারণে বাচ্চাদের থেকে দূরে রয়েছেন। সম্প্রতি দেবিনা, তাঁর দুই মেয়ে, লিয়ানা এবং দিবিশাকে নিয়ে স্বামী গুরমিত চৌধুরীর সঙ্গে শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছিলেন। সেখানেই ভ্যালেন্টাইনস ডে উদযাপন করেছেন। যা ছিল তাঁদের মেয়েদের প্রথম বিদেশ সফর। মঙ্গলবার, দেবিনা তাঁর সদ্যোজাত কন্যার মুখ লুকিয়ে শুয়ে থাকা একটি ছোট ক্লিপ শেয়ার করেছিলেন। যেখানে লিখেছিলেন, মাতৃত্ব অতোটা সহজ নয়।

এরপরেই অভিনেত্রী তাঁর ডায়াগনস্টিক পরীক্ষার ফলাফলের একটি ছবি পোস্ট করে লেখেন, “ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে সংক্রমণ। এখন শিশুদের থেকে দূরে থাকতে হচ্ছে। মাতৃত্ব সহজ ছাড়া আর কিছুই নয়। উপসর্গ: জ্বর এবং কাশি।” ETimes-এর একটি রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর মুখপাত্র বলেছেন, “দেবিনা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, ভাল সতর্কতা অবলম্বন করছে, ভাল খাচ্ছে এবং বাচ্চারা দূরে রয়েছে এবং ভালভাবে দেখাশোনা চলছে তাঁর। দেবিনা তাঁর পুনরুদ্ধারের পথে রয়েছে।”

২০১১ সালে বিয়ের ১১ বছর পর, দেবিনা এবং গুরমিত তাঁদের প্রথম মেয়ে লিয়ানাকে ২০২২ সালের এপ্রিলে স্বাগত জানায়। তাঁরা তাদের দ্বিতীয় মেয়ে দিবিশাকে স্বাগত জানায় ২০২২ সালের নভেম্বরে। এই বছরের শুরুতে, দেবিনা এবং গুরমিত তাঁদের ভক্তদের উদ্দেশে দিবিশার মুখ প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এছাড়া শ্রীলঙ্কা ট্রিপ থেকে ফিরে তাঁরা ২২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে অভিনেত্রীর জন্মদিন উদযাপন করেছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২