বিগবসে এসে ছেলের ট্রেন্ডিং গানে নাচলেন ধর্মেন্দ্র, সঙ্গী হলেন খান ভাইরা

ছবির মাধ্যমেও সানির দুর্দান্ত কামব্যাক ফের বলিউডে তাঁর পসার বৃদ্ধি করিয়েছে। এরপর শেষমেশ রণবীর কাপুরের 'ANIMAL'-এর মাধ্যমে ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওলের দুর্দান্ত প্রত্যাবর্তন গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসের ঘরে ছেলের ট্রেন্ডিং গানে নাচলেন কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র। বলা চলে, ২০২৩ জুড়ে রাজত্ব চলেছে দেওল পরিবারের। প্রথমে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’-ছবির মাধ্যমে ধর্মেন্দ্রর কামব্যাক, শাবানা আজমির সঙ্গে তাঁর অন-স্ক্রিন চুম্বন রীতিমতো চর্চায় রেখেছিল ধর্মেন্দ্র দেওলকে। এই বয়সেও তাঁর অভিনয় দেখে চক্ষুশূল সবার। তাঁর ব্যপক অভিনয়ের রেশ কাটতে না কাটতেই ‘গদর ২’-নিয়ে পর্দায় ঝড় তোলেন ধর্মেন্দ্রর বড় পুত্র সানি দেওল। ২২ বছর পর গদর সিক্যুয়াল নিয়ে হাজির হন অভিনেতা, ছবির মাধ্যমেও সানির দুর্দান্ত কামব্যাক ফের বলিউডে তাঁর পসার বৃদ্ধি করিয়েছে। এরপর শেষমেশ রণবীর কাপুরের ‘ANIMAL’-এর মাধ্যমে ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওলের দুর্দান্ত প্রত্যাবর্তন গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিল। ছবিতে মাত্র ১৩ মিনিট রাজত্ব করেই ববি আরও একবার তাঁর অভিনয়ের সত্ত্বা প্রমাণ করেন।

ছবিতে তাঁর বিয়ের ট্রেন্ডিং গান, ‘জামাল কুদু’ তে মেতে রয়েছে বিশ্ব। সোশ্যাল মিডিয়া জুড়ে এই গানের রীতিমতো ঝড় তুলেছে। এবার ছেলের এই গানে নাচলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও। সলমানের শোতে এসে তাঁর এই নৃত্য মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। এই সপ্তাহে ‘বিগবস ১৭’ উইকেন্ড কা ভার: এপিসোডে নির্মাতারা ধর্মেন্দ্রকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। শোয়ে এসে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতা এবং আসন্ন বছরের আগমন উদযাপন করেছেন অভিনেতা। শনিবার, আরবাজ খান, সোহেল খান, এবং অভিষেক কৃষ্ণও হোস্টে যোগ দিয়েছিলেন এবং মঞ্চে আগুন লাগিয়েছিলেন। ভাইরাল ক্লিপে, ধর্মেন্দ্রকে তাঁর ছেলে ববি দেওলের ভাইরাল হওয়া জামাল কুডু গানে কণ্ঠ দিতে দেখা যায়।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যালে ববির এন্ট্রি হিসেবে ব্যবহৃত হয়েছিল জামাল কুডু গানটি। আর গানটি ২০২৩ সালের সবচেয়ে ভাইরাল গানগুলির মধ্যে একটিতে স্থান করে নিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং সেলিব্রিটি উভয়েই এটির সংস্করণগুলি Instagram রিলে শেয়ার করেছেন। এদিন ধর্মেন্দ্রর সঙ্গে এই নাচে যোগ দেন খান ভাই-সালমান, আরবাজ, এবং সোহেল, অভিষেক কৃষ্ণা এবং মিকা সিং সহ, এবং ববির জামাল কুডু পুনরায় তৈরি করেন তাঁরা। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংঘতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো