স্বামীর আরোগ্য কামনায় তিরূপতিতে চুল উৎসর্গ ধ্যানীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা সিনেমাতে অনেক ধরনের অবাক করা দৃশ্য দেখি, অনেকেই বলেন, বাস্তব থেকেই সিনেমার কাহিনী তৈরি হয়, সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু ভেবে দেখুন তো, সত্যই কী? সিনেমার অনেক দৃশ্য এমনও দেখানো হয়, যা আমরা কল্পনাও করতে পারিনা। তেমনি আজ একটি বাস্তব ঘটনা জানাব আপনাদের, যা সিনেমার কাহিনীকেও হারিয়ে দেবে। আমরা সিনেমায় ভালোবাসার মানুষের জন্যে অনেক কষ্ট ত্যাগ করে বহু মাইল পেরোতে দেখেছি। আজ আপনাদের এমনই এক কাহিনী জানাব। অভিনেত্রী দীপ্তি ধ্যানী, তাঁর স্বামী অভিনেতা সুরাজ থাপারের (Sooraj Thapar) জন্য নিজের মাথা ন্যাড়া করে সবাইকে চমকে দিলেন।

কোভিড -19 এর সময় অর্থাৎ গত বছর অভিনেতা সুরাজ থাপার প্রচণ্ড অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি হয়েছিলেন, তখন তাঁর প্রেমময় স্ত্রী দীপ্তি (Dipti Dhyani) স্বামীর আরোগ্য কামনায়, তিরুপতি বালাজির কাছে মানত করেছিলেন যে, তাঁর স্বামী সুস্থ হয়ে উঠলে তিনি তাঁর চুল নিবেদন করবেন তিরুপতি দেবের পায়ে, সেই কারণেই তিনি এদিন মাথা ন্যাড়া করে ঠাকুরকে তাঁর চুল উৎসর্গ করার প্রস্তুতি নিলেন। এদিন দীপ্তি তাঁর টাক মাথা চেহারার একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, “তেরে নাম সূরজথাপার”।

 

 

View this post on Instagram

 

A post shared by Sooraj Thapar (@soorajthapar)

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুরাজ থাপার জানিয়েছেন, তিনি দীপ্তির মতো একজন জীবনসঙ্গী পেয়ে ভাগ্যবান বোধ করেন, তিনি যে তাঁর জন্য এত দূর যেতে পারেন সেটা কল্পনাও করতে পারেননি সুরাজ থাপার। তিনি আরও জানালেন, “আমি সবেমাত্র লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। এরপর যখন দীপ্তি আমাকে তাঁর অঙ্গীকারের কথা বলল, আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং তাঁকে বারবার প্রশ্ন করেছিলাম যে, তাঁকে কি পুরো মাথা ন্যাড়া করতে হবে। তাঁর কাছে আমাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা একটি অগ্রাধিকার ছিল। দীপ্তি বলেছিলেন যে, আমার জীবন তাঁর চুলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দীপ্তির কাছে।”

তবে সুরাজ আরও বলেন, একজন অভিনেত্রী হিসাবে, নিজেকে সব সময়েই সুন্দর করে রাখতে হয়। কিন্তু দীপ্তি এই প্রত্যাবর্তন করতে প্রস্তুত ছিলেন, তাই তিনি তাঁর কেরিয়ার নিয়ে চিন্তিত। অভিনেতা আরও বলেন, “সত্যি বলতে, আমি জানি না দীপ্তির কারণে আমি কখনও ভাল হব কিনা। কিন্তু তিনি শুধু ঈশ্বরের নাম উচ্চারণ করতেন। কিন্তু দীপ্তির এই সিদ্ধান্ত আজ সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। তবে আমি তাঁকে আরও আত্মবিশ্বাসী করার জন্যে, সবসময়েই তাঁকে বলি ন্যাড়া হয়ে তাঁকে আরও সুন্দর দেখাচ্ছে।” একই বিষয়ে কথা বলতে গিয়ে, অভিনেত্রী দীপ্তি জানিয়েছেন, “আমার চুল ঘন, লম্বা এবং উজ্জ্বল। আমি সবসময় এটার জন্য প্রশংসা পেতাম আমার বন্ধুদের থেকে, সেই কারণে তাঁরা আমার চুলের জন্য একটি ফেয়ার ওয়েল পার্টির আয়োজন করেছিল।” কাজের ফ্রন্টে, সুরাজ থাপারকে বর্তমানে জি টিভির একটি ধারাবাহিকে দেখা যাচ্ছে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ