সাবস্ক্রিপশন থাকতেও ‘ব্লু টিক’ ফেরৎ পান নি দিয়া মির্জা, প্রশ্ন টুইটারের কাছে

যা নিয়ে সম্প্রতি টুইটারকে দিয়ার প্রশ্ন, কেন সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও তাঁর অ্যাকাউন্টে নীল টিক নেই?

Share:

নিজস্ব প্রতিনিধি: টুইটার অধিকর্তা ইলিয়ন মাস্ক চেয়ারে বসার পর থেকেই টুইটার নিয়মকানুনে একের পর এক বদল ঘটিয়ে চলছেন। গতমাসেই উদ্ভট চমক দেখিয়েছেন তিনি। রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল দেশের সেলিব্রিটি-রাজনীতি মহল থেকে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের কুলীন তকমা অর্থাৎ ব্লু টিক। এই ব্লু টিকই সেলিব্রিটি বা প্রভাবশালী ব্যক্তিত্বদের ফেক অ্যাকাউন্ট থেকে আলাদা করে তোলে তাঁদের অরিজিনাল অ্যাকাউন্ট। সেই ব্লু টিকই গতমাসে রাতারাতি গায়েব হয়ে যায় দেশের প্রভাবশালী ব্যক্তিদের অরিজিনাল অ্যাকাউন্ট থেকে। যার কোপে পড়েছিলেন খোদ অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমন খান থেকে একাধিক দক্ষিণী স্টার।

বলা হয়, এবার থেকে ব্লু টিকের জন্যে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে, তবেই মিলবে ব্লু টিকের সাবস্ক্রিপশন। কিন্তু অনেক আগেই সেই টাকা পরিশোধ করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু এখনও তিনি টুইটার অ্যাকাউন্টে ফিরে পান নি ব্লু টিক। ইতিমধ্যেই যাচাইকৃত ব্লু টিকের অধীনে থাকা ১ মিলিয়নেরও বেশি গ্রাহকদের ব্লু টিক ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ব্লু টিক হারিয়ে এখনও ব্লু টিক ফিরে পাননি দিয়া মির্জা। যা নিয়ে সম্প্রতি টুইটারকে দিয়ার প্রশ্ন, কেন সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও তাঁর অ্যাকাউন্টে নীল টিক নেই? এদিকে অনেক সেলিব্রিটি টাকা প্রদান না করা সত্ত্বেও ব্লু টিক ফিরে পেয়েছেন। কিন্তু দিয়া মির্জা পাননি, অভিনেত্রীর টুইটারে প্রায় ৩.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে তিনি লিখেছেন, “২০১০ সাল থেকে তাঁর যাচাইকৃত টুইটার অ্যাকাউন্ট রয়েছে। ব্লু টিক অদৃশ্য হওয়ার আগেই সাবস্ক্রিপশন করেছি, কিন্তু এখনও কেন পেলাম না ব্লু টিক?” তাঁর টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন, “আপনি যদি আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করে থাকেন তবে ব্লু টিক ফিরে পেতে এক সপ্তাহ বা তার বেশি সময় লাগবে।” এর উত্তরে দিয়া বলেন, “প্রোফাইল ছবি পরিবর্তন করিনি।” কাজের ফ্রন্টে, দিয়া মির্জাকে পরবর্তীতে রত্না পাঠক শাহ, ফাতিমা সানা শেখ এবং সঞ্জনা সাঙ্ঘীর সঙ্গে ধাক ধাকে দেখা যাবে। যেটি পরিচালনা করছেন তরুণ দুদেজা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২