প্রথম বিয়ের লেহেঙ্গা নিলামে তুলেছিলেন দিয়া মির্জা, কারণ জানলে চমকে উঠবেন  

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌন্দর্য প্রতিযোগিতা থেকে নিজের পরিচিতি তৈরি করে বলিউডে বিখ্যাত হয়েছেন এমন অভিনেত্রীর অভাব নেই। ঐশ্বর্য রাই বচ্চন, লারা দত্ত, সুস্মিতা সেন, হালফিলের মানুসী চিল্লার এরা সকলেই কোনও না কোনও সৌন্দর্য্য প্রতিযোগিতায় জিতে রুপোলি জগত আলো করেছেন। তেমনই একজন হলেন দিয়া মির্জা। তিনি ২০০০ সালের ফেমিনা মিস ইন্ডিয়া। তাই তাঁর সৌন্দর্য ও বুদ্ধিমত্তাও নজরকাড়া। ২০১৪ সালে দিয়া বিয়ে করেন সাহিল সংঘকে। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। তাই বিচ্ছেদ অনিবার্য হয়ে পড়ে। এরপর ২০২১ সালে বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া। খুব সাধারণভাবে হয়েছিল সেই বিয়ে। একেবারে পরিবেশ বান্ধব বিয়েতে পৌরহিত্য করেছিলেন এক মহিলা পুরোহিত।

যেখানে বলিউডি বিয়েতে দূর্দান্ত ডিজাইনের ভারী ভারী লেহেঙ্গা পরার চল, সেখানে বৈভবকে বিয়ে করার সময় দিয়ার পরনে ছিল টুকটুকে লাল রঙের একটি বেনারসি শাড়ি। কেন ভারী জমকালো লেহেঙ্গা ছেড়ে বাঙালি কনের মতো বেনারসি বেছে নিয়েছিলেন দিয়া তা জানেন? যদিও দিয়ার সঙ্গে বাঙালি কানেকশন প্রবন। তাঁর মা বাঙালি।

সাহিলকে বিয়ে কররারর সময় দিয়া মির্জা পড়েছিলেন সবুজ রঙের ভারী লেহেঙ্গা। বিচ্ছেদের পর সেই লেহেঙ্গা বিক্রি করে দিয়েছিলেন অভিনেত্রী। নিজের বিয়ের লেহেঙ্গা সে যতই দুঃখের স্মৃতি বহন করুক না কেন, কোনও মেয়েই তা টাকার বিনিময়ে বিক্রি করতে চায় না। তাহলে দিয়া কেন করলেন?

ব্রুটকে এক সাক্ষাৎকারে দিয়া মির্জা জানান যে তিনি তাঁর প্রথম বিয়ের লেহেঙ্গা নিলামে তুলেছিলেন। আসলে সেটির আর কোনও প্রয়োজন ছিল না। কারণ ব্যাখ্যা করে দিয়া বলেন, “আসলে বিয়ের দিন পড়ার জন্য অনেক মেয়েই ভারী দারুণ কারুকাজ করা লেহেঙ্গা কেনে। পরবর্তীতে দেখা যায় সেই লেহেঙ্গা সে নিজেই আর পরতে চাইছে না। গতবারের লেহেঙ্গার ক্ষেত্রে আমার বিষয়টাও তাই। এবার তাই এমন পোশাক কিনেছি যা আমি বারবার পরতে পারব।”

শুধু তাই নয়, দিয়া মির্জা এও জানান যে তাঁর স্বামী বৈভব রেখিও এমন পোশাকই কিনেছেন যা তিনি আজীবন পরতে পারবেন। শুধু আলমারিতে ঝুলিয়ে রাখার জন্য সেই পোশাক নয়।দিয়া বেশিরভাগ সময়ই ইকো ফ্রেন্ডলি কাজ করেন। যে কোনও জিনিস তা খাবারই হোক বা অন্য কিছু, নষ্ট করার বিপক্ষে অভিনেত্রী। তিনি নিজের বিয়েতেও তাই হিসাব করে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। ২০১৯ সালে সাহিল সংঘের সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে দিয়া বিয়ে করেন বৈভব রেখিকে। সামাইরা রেখি ও অভ্যান আজাদ রেখি, দম্পতির দুই সন্তান রয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২