‘ইন্ডাস্ট্রির সকলে আমাকে অপয়া ভাবত’, কীভাবে রণবীরের ছবি বদলে দিল দিয়ার জীবন?

বলিউডের একজন উল্লেখযোগ্য নাম, প্রথম সারির নায়িকা দিয়া মির্জা। যদিও অভিনয় থেকে এখন অনেকটাই দূরেই আছেন তিনি, সংসার, ছেলে নিয়েই ব্যস্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের জীবনে অনেক কঠিন পর্যায় আসে। এর মধ্যে একটি হল, নিজের পায়ে দাঁড়ানো তথা প্রতিষ্ঠিত হওয়া। তবে কোনও কিছু অর্জনের জন্যে আমাদের সকলকেই অনেক কঠোর পরিশ্রম করতে হয়। তাতে কেউ কেউ দ্রুত সাফল্য পায়, আবার কারও সাফল্য পেতে জীবনের অর্ধেক সময় লেগে যায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, কেরিয়ারের শুরুতে আপনাকে যদি কেউ ‘অভাগী’ বা ‘অভিশাপ’ হিসেবে আখ্যায়িত করে, তাহলে কেমন লাগবে। হ্যাঁ, অভিনেত্রী দিয়া মির্জার জীবনেও এমনই কিছু ঘটেছিল। বলিউডের একজন উল্লেখযোগ্য নাম, প্রথম সারির নায়িকা দিয়া মির্জা। যদিও অভিনয় থেকে এখন অনেকটাই দূরেই আছেন তিনি, সংসার, ছেলে নিয়েই ব্যস্ত। তবে এককালে বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু এই সাফল্য পেতে অনেক লড়াই করতে হয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর কেরিয়ারের শুরুটা ছিল বেশ কঠিন। কারণ তাঁর অনেক ছবিই বক্স অফিসে ফ্লপ হয়েছিল। ২৫ বছর আগে যখন তাঁর অভিষেক ছবি ‘রাহা হ্যায় তেরে দিল মে’ মুক্তি পেয়েছিল, তখন অভিনেত্রী আশা করেছিলেন যে এটি তাঁকে ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল তারকা বানিয়ে দেবে। কিন্তু তার উল্টোটাই হয়েছিল। তাঁর ছবিটি বক্সঅফিসে শোচনীয়ভাবে ফ্লপ হয়েছিল। সেই কারণে তখন তাঁকে সকলে ‘অপয়া’ বলে ডাকত।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দিয়া মির্জা নিজেই জানিয়েছেন যে, কেরিয়ারের প্রথম পর্যায় তাঁকে ‘অভিশাপ’ বলে ডাকা হত। তবে পরি চালক রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সবকিছু বদলে দেয়। দিয়া মির্জা জানিয়েছেন, ‘আমার মনে হয়, আমি এখন আমার সম্পর্কে সমস্ত মিথ্যা ধারণা ভেঙে দিয়ে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছি। যখন আমি কেরিয়ার শুরু করি, তখন আমাকে অনবরত ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তুলনা করা হত। আমি অনেক সুযোগ হাতছাড়া করেছি। আমার বড় ছবিগুলি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। যার ফলে আমি বেকার হয়ে যাই। যে মানুষগুলো আপনাকে চুক্তিবদ্ধ করার জন্য লাইন দিত, তারাই হঠাৎ করে আপনাকে ব্যর্থ, দুর্ভাগা ভাবতে শুরু করে। আমি এই সবকিছুর মধ্যে দিয়েই গিয়েছি।”

এরপর অভিনেত্রী ব্যাখ্যা করেন যে, কীভাবে পরিচালক রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’ তাঁর কেরিয়ার বদলে দিয়েছিল। অভিনেত্রী বলেন, “আমি সবসময়ই আরও বেশি কাজ করতে চাই, আমার মনে হয় গত দশ বছরে, বিশেষ করে ‘সঞ্জু’-র পর সেটা সম্ভব হয়েছে। আমার মনে আছে, রাজকুমার হিরানি যখন ছবিটির জন্য কাস্টিং করছিলেন, তখন আমি তাঁকে ফোন করেছিলাম। আমি এর আগে তাঁর সঙ্গে ‘লাগে রহো মুন্নাভাই’-তে কাজ করেছিলাম। আমি তাঁকে বলেছিলাম, ‘দয়া করে আমাকে কাজ দিন। আমি কোনও কাজ পাচ্ছি না। আমি খুব সমস্যায় আছি। কেউ আমাকে কাজ দিচ্ছে না। আপনি এই ছবিটি করছেন, আমি কথা দিচ্ছি আমি স্ক্রিন টেস্ট দেব এবং আপনি যা বলবেন তাই করব, কিন্তু দয়া করে আমাকে এই কাজটি দিন।’ আর তখন তিনি বললেন, ‘আমি রণবীর এবং বাকি টিমের সঙ্গে কথা বলে তোমাকে জানাব। এমন একটি চরিত্র আছে যা আমার মনে হয় তুমি ভালভাবে করতে পারবে।’ আর তারপরেই আমি সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাই। এটিই আমার কেরিয়ার বাঁচিয়ে দিয়েছে।” তবে ২০২৬ সালটি দিয়া মির্জার জন্য বেশ ব্যস্ত একটি বছর হতে চলেছে। এই বছর তাঁর চারটি প্রজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করছেন এবং একটি শিশুতোষ বই লিখেছেন। এছাড়াও তাঁকে সানি দেওল, অক্ষয় খান্না এবং তিলোত্তমা শোমের সঙ্গে ‘ইক্কা’ ছবিতে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে একটি ওয়েব সিরিজে এবং জিমি শেরগিলের সঙ্গে আরেকটি প্রজেক্টে দেখা যাবে। তিনি অভিনেতা রাহুল ভাটের সঙ্গেও একটি নামহীন ছবিতেও কাজ করছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২