জেলের ভেতরেও অভিনয়! ৩ মাসের কারাবাসে বন্দিদের ওয়ার্কশপ করিয়েছিলেন রাজপাল যাদব

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। বর্তমানে তিনি তিহার জেলে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। বর্তমানে তিনি তিহার জেলে আছেন। গতকাল শুনানি থাকলেও মুক্তি মেলেনি অভিনেতার। আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। ২০১০ সালে রাজপাল তাঁর পরিচালনায় ডেবিউ ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্যে কয়েক কোটি ধার নিয়েছিলেন। কিন্তু ছবি ফ্লপ হওয়ার কারণে অভিনেতা তাঁর ধার পরিশোধ করতে পারেনি। উপরন্তু একাধিক চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। দীর্ঘদিন ধরে চলা মামলায় একাধিকবার তিনি ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও তা করতে ব্যার্থ হন। সেই কারণেই অভিনেতাকে আর সময় দিতে অস্বীকৃতি জানায় দিল্লি হাইকোর্ট। এরপরেই অভিনেতা তিহার জেলে আত্মসমর্পণ করেন।

তবে এই প্রথম নয়, অভিনেতা ২০১৮ সালেও কারাগারে ছিলেন এবং তিন মাস জেল খেটেছিলেন। রিপোর্ট অনুসারে, তিনি ২০১০ সালে তাঁর পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’র জন্য মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ঋণ নিয়েছিলেন। ছবিটি ২০১২ সালে মুক্তি পায় কিন্তু বক্স অফিসে ব্যর্থ হয়। এর কারণে, তিনি সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। একাধিক চেক বাউন্স এবং আইনি প্রক্রিয়ার পর, একটি আদালত রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠিয়েছিল। তিনি মামলায় জামিনের আবেদন করেন, কিন্তু মুক্তির আগে তাঁকে তিন মাস জেল খাটতে হয়।

এক সাক্ষাৎকারে রাজপাল জেলে থাকার সময় সম্পর্কে বলেছিলেন, ‘তিন মাস পর, যখন আমি জেল থেকে চলে যাচ্ছিলাম, তখন জেল সুপারিনটেনডেন্ট এবং কর্মীরা আমাকে একটির পরিবর্তে দুটি সার্টিফিকেট দিয়েছিলেন। এবং বলেছিলেন, এই জায়গাটি খুবই ঐতিহাসিক, আমার পুরো জীবনে আমি আপনার মতো কাউকে দেখিনি। আপনার দ্বারা আমরা অনুপ্রাণিত হয়েছি।’ অভিনেতা আরও বলেন, তিনি তার সহ-বন্দীদের জন্য কর্মশালা পরিচালনা করেছিলেন। তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন এবং কর্মশালার দ্বিতীয় দিনে সমস্ত বন্দীদের একত্রিত করেছিলেন। বন্দীরা, আমার দেখাদেখি অভিনয় শুরু করেছিলেন। তিনি তাঁদের ওয়ার্কশপ করিয়েছিলেন। গতকাল দিল্লি হাইকোর্ট অভিনেতার অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের শুনানি পরবর্তী তারিখ পর্যন্ত স্থগিত করেছে। সোমবার পর্যন্ত কারাগারে থাকতে হবে তাঁকে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২