রেস্তরাঁতে মদ্যপ ব্যক্তির কাছে হেনস্থা, ক্ষুব্ধ রাকেশ, পরিস্থিতি কীভাবে সামলালেন জিতেন্দ্র?

একবার জিতেন্দ্র এবং আমি একটি রেস্তোরাঁয় বসেছিলাম। একজন মাতাল লোক আমাদের সামনে এসে বসল। কোনও কারণে, সে আমাদের নাম নিয়ে গালিগালাজ করতে শুরু করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকা মানেই কয়েকটা বডিগার্ড আগে পিছু ঘুরবে, ভক্তদের ভয়ে প্রকাশ্যে ঘুরে ফেরানো দায়, এটাই যেন তারকাদের জীবনী নিবন্ধ। এছাড়াও যে কোনও বিষয়ে তারকাদের নিয়ে নানা কথা রটানোও সহজ। খ্যাতনামি দের জীবনী নিয়ে বরাবরই চলছে নানান চর্চা। যা কিনা তারকাদের ব্যক্তিগত জীবনের প্রভাব ফেলে। এবার জানা গেল, একবার নাকি মুম্বইয়ের একটি রেস্তরাঁতে চরম হেনস্থার শিকার হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্র এবং পরিচালক অভিনেতা রাকেশ রোশন। সম্প্রতি সেই কথাই স্মরণ করলেন রাকেশ রোশন। তবে সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখেছিলেন জিতেন্দ্র। ঠিক কী হয়েছিল?

সম্প্রতি অতীতকে স্মরণ করে একটি সংবাদমাধ্যমকে রাকেশ রোশন বলেন, “একবার জিতেন্দ্র এবং আমি একটি রেস্তোরাঁয় বসেছিলাম। একজন মাতাল লোক আমাদের সামনে এসে বসল। কোনও কারণে, সে আমাদের নাম নিয়ে গালিগালাজ করতে শুরু করল। তাঁর অপ্রত্যাশিত আচরণে আমি দৃশ্যত ক্ষুব্ধ হয়েছিলাম। এরপর আমি জিতেন্দ্রকে বলেছিলাম, ‘জীতু, আমার মনে হয় তার সঙ্গে কথা বলা উচিত।’ জিতু তখন বলেন, ‘না চুপ করে থাকাই ভাল।”

এরপর পরিচালক-অভিনেতার কথায়, আজকাল জনসাধারণের ব্যক্তিত্বকে বেশি পাত্তা না দিয়ে শান্তভাবে এড়িয়ে যাওয়াই ভাল। তখন জিতেন্দ্র রাকেশ রোশনকে বলেছিলেন, বেশি কথা না বলে ঘটনাস্থল থেকে চলে যাওয়াই ভাল। আর এই চটনা রাকেশ রোশনকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে সরে যাওয়ার মূল্য শিখিয়েছে। একই সাক্ষাৎকারে রাকেশ তাঁর বিখ্যাত সিরিজ ‘কৃষ’-এর পরবর্তী সংস্করণ নিয়েও মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ইতিমধ্যেই কৃষ 4-এর স্ক্রিপ্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবকিছু ঠিক হয়ে গেলে কৃষ 4-এ কাজ শুরু করবেন। তবে চলচ্চিত্রের বিরাট খরচের জন্যে ছবি মুক্তি পিছিয়ে যাচ্ছে।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ