‘তারক মেহতা…’-এর ‘জেঠালাল’ কতটা ধনী? প্রতি এপিসোডে তাঁর পারিশ্রমিক শুনলে চমকে যাবেন…

যাই হোক, 'জেঠালাল' চরিত্রটি 'তারক মেহতা কা উল্টা চশমা' অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। এমনকী আসল নামের চেয়ে তাঁকে এই নামেই চেনেন সবাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কি উল্টা চশমা’, প্রায় ১৭ বছর ধরে সাব টিভির পর্দায় রাজত্ব করছে এই ধারাবাহিক। নানা সময়ে ধারাবাহিক নিয়ে নানা বিতর্ক হয়েছে। কিন্তু জনপ্রিয়তার দিক থেকে এই কমেডি ধারাবাহিকটিকে টেক্কা দিতে পারেনি কেউই। ধারাবাহিকের একটি জনপ্রিয় চরিত্র ‘জেঠালাল’, বলা চলে, তিনিই ‘তারক মেহতা কি উল্টা চশমা’র কেন্দ্রীয় চরিত্র। বিগত বছরগুলিতে সিরিয়ালের অনেক কাস্ট পরিবর্তন হলেও জেঠালালের ভূমিকা একই রয়েছে। যেখানে দিলীপ যোশিকে ছাড়া আর কাউকে কল্পনাই করা যায়না। যাই হোক, ‘জেঠালাল’ চরিত্রটি ‘তারক মেহতা কা উল্টা চশমা’ অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। এমনকী আসল নামের চেয়ে তাঁকে এই নামেই চেনেন সবাই। দিলীপ যোশি গত ১৭ বছর ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করে আসছেন।

কিন্তু জানেন কী, এই সিরিয়ালের জন্যে প্রতি এপিসোডে কত টাকা করে পারিশ্রমিক নেন তিনি? ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ২০২৬ সালের জুলাই মাসে ১৮ বছর পূর্ণ করবে। একটি প্রতিবেদন অনুসারে, দিলীপ যোশি এই শোয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। প্রতি পর্বের জন্য ২ লক্ষ টাকা নেন। একটি পুরনো সাক্ষাৎকারে দিলীপ যোশি জানিয়েছিলেন, তিনি মনে করেন আর ভবিষ্যৎ এখন নিরাপদ। “তারক মেহতা…” অনুষ্ঠানের আগে তিনি প্রায় দেড় বছর ধরে কর্মহীন ছিলেন। তবে দিলীপ যোশি ছাড়াও, দিশা ভাকানি ছিলেন শো-এর অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। তিনিও মোটা অঙ্কের পারিশ্রমিক নিতেন। তবে, নয় বছর আগে, গর্ভাবস্থায় মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। তারপর আর শোয়ে ফেরেননি। নির্মাতা থেকে ভক্তরা, সকলেই এখনও তাঁর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন।

এখন, দিলীপ জোশির পরে, মন্দার চাঁদওয়াদকর শো-এর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। তিনি প্রতি পর্বে ৮০,০০০ টাকা পারিশ্রমিক নেন। এই শোয়ে তিনি আত্মারাম ভিদে চরিত্রে অভিনয় করছেন। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ অনুষ্ঠানটির কথা বলতে গেলে, এটি ২০০৮ সালের জুলাই মাসে শুরু হয়েছিল এবং তখন থেকেই টেলিভিশন জগতে আধিপত্য বিস্তার করে আসছে। এই অনুষ্ঠানে আরও অভিনয় করেছেন অমিত ভাট, মুনমুন দত্ত, শ্যাম পাঠক এবং শচীন শ্রফ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ