পারিশ্রমিক নিয়ে কথার খেলাপ, শাকিব খানের আচরণে ক্ষুব্ধ পরিচালক

এখন তাকে নিয়ে কাজ করতে হলে আগের ৪০ লাখের সঙ্গে অযৌক্তিকভাবে আরও ৬০ লাখ দিতে হবে। মোট এক কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার শাকিব খান। বাংলাদেশের কিং খান বলেই পরিচিত তিনি। পেশাগত জীবনের চাইতেও ব্যক্তিগত জীবনের দিক দিয়ে তিনি বেশি চর্চিত। কখনও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়াচ্ছে আবার কখনও দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে আর সম্পর্ক রাখবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।আবার কখনও ধর্ষণকাণ্ডেও তিনি নাম জড়াচ্ছেন, সুতরাং তিনি সব সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে কিছুদিন আগেই বিনা অনুমতিতে তাঁর ছবি ব্যবহার করে ফাঁদে পড়েছিল এসএমসি ওরস্যালাইন-এন প্রতিষ্ঠান। অভিনেতা এই অভিযোগ তুলে, প্রতিষ্ঠানের কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন।

তবে এবার আরও একটি কারণে শিরোনাম হলেন তিনি। বাংলাদেশ সংবাদমাধ্যম অনুযায়ী, পরিচালক বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ নামক একটি সিনেমা করার জন্যে অতিরিক্ত পারিশ্রমিক চেয়েছিলেন শাকিব খান। ৪০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হলেও পরে অভিনেতা তাঁর কাছে অতিরিক্ত ৬০ লাখ টাকা চেয়ে বসেন। কিন্তু পরিচালকের তা দেওয়া সম্ভব না বলে অভিনেতা ছবির চুক্তি বাতিল করে টাকা ফেরৎ দিয়েছেন। আর সে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক।

তাঁর কথায়, ‘‘আমরা যখন টাকাটা শাকিব খানকে দিই, ওই সময় ৩৫ থেকে ৫০ লাখের মধ্যে পারিশ্রমিক ছিল শাকিবের। আমরা বরং বাড়িয়ে ৪০ লাখ টাকা দিয়েছিলাম। ২০ জুলাই থেকে শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন। সেভাবে লোকেশনসহ শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া ছিল আমার। কিছুদিন পর হঠাৎ করেই শাকিব জানান, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে পরে এই ছবি করবেন। আমিও মেনে নিলাম। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়ে গেল। শাকিব মত পাল্টালেন, পারিশ্রমিক বাড়িয়ে দিলেন। আগের চূড়ান্ত করা পারিশ্রমিকেও এখন কাজ করতে চাইছেন না। এখন তাকে নিয়ে কাজ করতে হলে আগের ৪০ লাখের সঙ্গে অযৌক্তিকভাবে আরও ৬০ লাখ দিতে হবে। মোট এক কোটি। কিন্তু আমরা যখন তার সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত করি, তখন যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই তাকে চূড়ান্ত করেছিলাম।’’ 

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী