দুই সন্তানের মা হওয়ার পর চেহারায় বয়স্ক ছাপ, ‘দয়াবেন’ দিশাকে দেখে চমকে গেলেন ভক্তরা

'তারক মেহতা কা উল্টা চশমা' শো-এর হার্টথ্রব ছিলেন দিশা ভাকানি। দয়াবেনের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’। প্রায় ১৮ বছর ধরে সাব টিভিতে রাজত্ব করছে এই ধারাবাহিক। দীর্ঘ সময়ের এই সিরিয়ালকে নিয়ে নানা সময়ে নানা বিতর্ক চলেছে। কখনও প্রযোজকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছিল, কখনও সিরিয়ালের অভিনেত্রীরা প্রযোজকচা বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। আবার সিরিয়াল ছেড়ে চলেও গিয়েছেন অনেক নামী মুখ। কিন্তু দীর্ঘ ১৮ বছর সময়ে অনেক ঘাত-প্রতিঘাত সত্ত্বেও টিভির পর্দায় এখনও রাজত্ব করে চলেছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’।

ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে ছিলেন দয়াবেন এবং জেঠালাল। কিন্তু জেঠালাল এখনও ধারাবাহিকের অংশ থাকলেও দয়াবেন বহুদিন ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন। মাতৃত্বকালীন ছুটি নিয়ে তিনি ছুটি নিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। এখন তিনি দুই সন্তানের মা। দাপটের সঙ্গে সংসার সামলে যাচ্ছেন। কিন্তু অভিনয়ে ফেরার আর কোনও পরিকল্পনা নেই তাঁর। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শো-এর হার্টথ্রব ছিলেন দিশা ভাকানি। দয়াবেনের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে তাঁকে আর এই শো-তে দেখা যায়নি। দিশা কবে শো-তে ফিরবেন তাও কেউ জানে না। এমনকি প্রযোজক অসিত মোদির কাছেও এর কোনও উত্তর নেই। নির্মাতারা দিশার জায়গায় নতুন একজন দয়াবেনকে আনার পরিকল্পনা করছেন। কিন্তু জানেন, শো ছাড়ার পর দিশা অনেকটা বদলে গিয়েছে। এখন সে দুই সন্তানের মা এবং সংসার সামলাতে ব্যস্ত। দিশা সোশ্যাল মিডিয়ায় না থাকলেও তাঁর ফ্যানক্লাব অ্যাকাউন্টগুলি থেকে নানা ছবি ও ভিডিও প্রায়শই ভাইরাল হচ্ছে।

সম্প্রতি অভিনেত্রী দিশার একটি নতুন ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দিশা একটি হলুদ সিল্কের শাড়িতে পোজ দিচ্ছেন। তাঁর গলায় মঙ্গলসূত্র ও সিঁদুর পরা রয়েছে। তিনি হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন। দিশার কপালে চন্দনের টিকাও রয়েছে। তিনি একদম মেকআপহীন। তার এই সাদামাটা ছবিটি ভক্তদের খুব পছন্দ হয়েছে। এই ছবির মন্তব্য বক্সে ভক্তরা দিশাকে শো-তে ফিরে আসার জন্য অনুরোধ করছেন। একজন উল্লেখ করেছেন যে, বিয়ে এবং দুটি সন্তান হওয়ার পর দিশা একটি সাধারণ জীবনযাপন করছেন। তিনি মেকআপ ছাড়া, চাকচিক্যহীন সাজ পছন্দ করেন। এর আগেও দিশার বেশ কিছু ছবি সামনে এসেছিল, যেগুলোতে তাঁর চেহারার আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তাঁকে তার সন্তানদের সঙ্গেও দেখা গিয়েছিল।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক