‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

অভিনেত্রী দিব্যা দত্তের জাতীয় পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা একটু ভিন্ন। পুরস্কার  জেতার আগে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের প্রথমবার কোনও বড় পুরস্কার পাওয়ার সুযোগ, সবার কাছেই আনন্দের। তা যদি হয় জাতীয় পুরস্কার পাওয়ার মতো সুযোগ, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, সমস্ত তারকারাই কেরিয়ারে একবার হলেও জাতীয় পুরস্কার পাওয়ার আশা রাখেন। আর একবার এই পুরস্কার পেলে, তাঁরা হয়তো সেই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারেন না। কিন্তু অভিনেত্রী দিব্যা দত্তের জাতীয় পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা একটু ভিন্ন। পুরস্কার  জেতার আগে তিনি নিজেকে ‘ইমোশনাল ডিজাস্টার’ ভাবতেন। নিজের আবেগ সামলে উঠতে রীতিমতো হিমসিম খাচ্ছিলেন। কিন্তু কেন?

দীর্ঘ অভিনয় জীবনে বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন দিব্যা দত্ত। তাঁকে সম্প্রতি জিও হটস্টারে ‘চিরাইয়া’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। যেখানে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সোমবার, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তাঁর ২০১৭ সালের ছবি ‘ইরাদা’-র কিছু ক্লিপ রয়েছে। সঙ্গে এই ছবির জন্যে তাঁর জাতীয় পুরস্কার নিতে যাওয়ার কিছু মুহূর্ত রয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মায়ের মৃত্যুর পর এটিই আমার প্রথম ছবির শুটিং। তাই এই ছবির জন্যে জাতীয় পুরস্কার পাওয়া আমার কাছে সবসময় বিশেষ। আমি কিছুতেই শুটিং করতে যেতে পারছিলাম না। আমি নিজেকে মানসিক বিপর্যয় ভাবতাম। বলতাম আমার দ্বারা কিছু হবে না। মায়ের কথা বারবার মনে পড়ত। সেই সময় আমার ভাই আমার হাত ধরেছিল। আমাকে সাহস যুগিয়েছিল। মানসিকভাবে আমি একেবারে বিধ্বস্ত ছিলাম। মা-ই আমাকে পথ দেখিয়েছিল। আর এই ছবির জন্যই আমি জীবন প্রথম পুরস্কার পাই। যা আমার গোটা জীবন বদলে দিল।’

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘চিরাইয়া’ ওয়েব সিরিজে। যেখানে তিনি কমলেশ চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দর্শকদের ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। যেখানে লেখা ছিল, ‘বহু বছর আগে যখন আমি সিনেমায় এসেছিলাম, তখন আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত সেই ছবির বিশাল বিশাল ব্যানারগুলি। অভিনেতাদের সেই জীবন্ত উপস্থাপনা। কোনও একদিন আমিও নিজেকে সেখানে দেখতে চেয়েছিলাম। একদিন জেদ চাপল, যে কোনও একদিন তো আমার ছবিও লেগে যাবে পোস্টারে। তারপর ধীরে ধীরে তা ঘটল। হ্যাঁ, তাই হয়েছিল। আর বিশ্বাস করুন, এটা সবচেয়ে অসাধারণ অনুভূতি, আমার জীবনের।’ দিব্যা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এবং নেটিজেনদের সঙ্গে তাঁর জীবনের প্রতিটি দিক ভাগ করে নিতে পছন্দ করে নেন। ‘বাদলাপুর’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘বীর-জারা’-সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত