মা হতে চলেছেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী, দাম্পত্যের ১০ বছর পর দিলেন সুখবর

হিন্দি টেলিভিশন জগতে ফের খুশির খবর! বিয়ের ১০ বছরের মাথায় মা হতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশন জগতে ফের খুশির খবর! বিয়ের ১০ বছরের মাথায় মা হতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। বৃহস্পতিবার (১৯ মার্চ) স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে যৌথভাবে গর্ভবস্থার ঘোষণা করলেন অভিনেত্রী। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাঁর কয়েকটি বেবি বাম্পের ছবিও জুড়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে হবু বাবা-মা লিখেছেন, ‘১০ বছর পর গল্পের মোড়। কিছু যাত্রা তাড়াহুড়োর জন্য নয়। বরং একসঙ্গে প্রস্তুত হওয়ার জন্য। যখন আপনি ভাবেন আপনার গল্পটা সম্পূর্ণ হয়ে গেছে, তখনই জীবনে যোগ হয়ে যায় সবচেয়ে সুন্দরতম অধ্যায়। আমরা সন্তানের প্রত্যাশা করছি।’

দিব্যাঙ্কা-বিবেক সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানানোর পর থেকেই তাঁদের সহকর্মী এবং ইন্ডাস্ট্রির বন্ধুরা আন্তরিক অভিনন্দন জানাতে শুরু করেছেন। অভিনেত্রী শ্রদ্ধা আর্য লিখেছেন, ‘ইয়াই! তোমরা তো জানোই আমি এই খবরটা নিয়ে বেশ কিছুদিন ধরেই আনন্দে লাফাচ্ছি! তোমাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। আর অপেক্ষা করতে পারছি না।’ মাহি ভিজ লিখেছেন, ‘তোমাদের জন্য অনেক অনেক খুশি। তোমাদের জড়িয়ে ধরতে আসছি।’ এছাড়াও ক্রুষ্ণা অভিষেক, আরতি সিংহ-সহ অনেকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, আগামী জুন দিব্যাঙ্কা-বিবেকের সন্তান ভূমিষ্ঠ হবে। গর্ভবস্থার অভিজ্ঞতার বিষয়ে দিব্যাঙ্কা জানিয়েছেন যে, তিনি এই দিনটার জন্যে প্রতিদিন অপেক্ষা করেছেন।

 

কিটে পজিটিভ লাইন দেখার জন্যে প্রতি মাসেই প্রেগন্যান্সি টেস্ট করাতেন। অবশেষে ব্যাপারটা উপলব্ধি করতে আমার কিছুটা সময় লেগে গেল। দিব্যাঙ্কা ও বিবেকের প্রথম দেখা হয়েছিল জনপ্রিয় টিভি শো ‘ইয়ে হ্যায় মোহাব্বাতিন’-এর সেটে। এরপর আগে দিব্যাঙ্কা ত্রিপাঠী, বিবেক দাহিয়া বিয়ের ৯ বছর পর ডিভোর্সের গুঞ্জন উঠেছিল। গুঞ্জন উড়িয়ে অবশেষে মা-বাবা হওয়ার খবর দিলেন অভিনেত্রী। তাঁদের বিয়ে ২০১৬ সালের ৮ জুলাই ভোপালে অনুষ্ঠিত হয়েছিল।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা