জানেন কী, প্রসেনজিতের দয়াতেই সলমন আজ কেরিয়ারে সফল, কেন?

তবে আমি ছবিটি করিনি ঠিকই কিন্তু আমার সঙ্গে এখনও ভাগ্যশ্রী ও বরজাতিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাঁর বিস্তার শুধুমাত্র টলিউডেই নয়, বলিউডেও। একসময় বলিউড থেকে তাঁর ডাক আসলেও বাংলা ছেড়ে যাননি তিনি। বরং বাংলাতেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। হয়ে গিয়েছেন খোদ ‘ইন্ডাস্ট্রি’। তবে খুব শীঘ্রই হিন্দি ওয়েবসিরিজে ডেবিউ করতে চলেছেন বুম্বা দা। যে খবর গতবছরেই ঘোষণা করেছিলেন অভিনেতা। আগামী ৭ এপ্রিল অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে, ‘জুবিলি’। তৎকালীন বলিউডের স্টারডম তুলে ধরা হবে এই সিরিজে।

যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও-সহ একাধিক বলিউড তারকা। বর্তমানে অন্যান্য কাস্ট সদস্য এবং চলচ্চিত্র নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে সিরিজের প্রচারে বাংলা থেকে মুম্বই ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। জুবিলিতে শ্রীকান্ত রায়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই প্রচারের সময়েই অভিনেতা এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, তিনিই প্রথম যিনি সুরজ বরজাতিয়ার ব্লকবাস্টার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ তে নায়কের চরিত্রে নির্বাচিত হয়েছিলেন। যেখানে পরবর্তীতে সলমন খান অভিনয় করেছিলেন। এরপর ‘বলিউড বাবল’ যখন জিজ্ঞাসা করেন, কেন তিনি চলচ্চিত্রটি করেন নি? তখন প্রসেনজিৎ প্রশ্নটি এড়িয়ে বলেন, “ছেড়ে দিন। জয়ন্তী সম্পর্কে কথা বলা যাক।” কিছুক্ষণ বিরতির পরে, অভিনেতা বলেন, “দেখুন, সত্যি কথা বলতে, আমি আপনাকে বলেছিলাম। আমার শেষ হিন্দি ছবি সাংহাই। গত ১০ থেকে ১২ বছর ধরে, আমি মূলধারার হিন্দি সিনেমা করছি না।”

‘ম্যায়নে প্যায়ার কিয়া’-ছবিটি সালমানকে বলিউডের অন্যতম প্রধান অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করে। তবে কয়েকদিন আগে, ম্যায়নে পেয়ার কিয়া প্রত্যাখ্যান করার কারণটি rediff.com কে জানিয়েছিলেন অভিনেতা। প্রসেনজিৎ বলেছিলেন, “তখন বিজয়েতা পণ্ডিতের সঙ্গে আমার বাংলা ছবি ‘অমর সঙ্গী’র শুটিং চলছিল, সেটিও বাংলায় বিশাল হিট হয়েছিল। আমার সময়ের সঙ্গে ম্যানেজ হচ্ছিলো না। তাই আমাকে ম্যায়নে পেয়ার কিয়া করতে যতটা পছন্দ করতাম, আমাকে অনিচ্ছাকৃতভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে হয়েছিল। তবে আমি ছবিটি করিনি ঠিকই কিন্তু আমার সঙ্গে এখনও ভাগ্যশ্রী ও বরজাতিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে।” 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২