রীতি নয়, আইনি মতেই বিয়ে করবেন ফারহান-শিবানী

মারাঠি রীতিতে নয়, আইনি মতেই বিয়ে হবে। শপথ বাক্য পাঠ করে নতুন জার্নি শুরু করবেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকার

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাঠি রীতিতে নয়, আইনি মতেই বিয়ে হবে। শপথ বাক্য পাঠ করে নতুন জার্নি শুরু করবেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকার। গত দু’দিন ধরেই জল্পনা চলছিল মারাঠি রীতিতে হয়ত বিয়ে করবেন ফারহান-শিবানী। কিন্তু কোনও রীতিতেই নয়, আইনি বিয়ে ও শপথ বাক্য পাঠ করেই চিরসঙ্গী হিসেবে যাত্রা শুরু করবেন ফারহান-শিবানী। দুই তারকার বন্ধু জানিয়েছেন, ‘ওরা খুব সাধারণ ভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবে ওরা। ইতিমধ্যেই শপথগুলি লেখা হয়ে গিয়েছে দু’জনের।’

খুব বেশি ব্যক্তিসমাগম নয়। কম পরিসরে ও ছোটখাটো আয়োজনেই বিয়ে হবে দুই তারকার। কোভিড পরিস্থিতির কারণে ৫০ জন অতিথিকে নিয়ে সারা হবে বিয়ের অনুষ্ঠান। তাঁদের মধ্যে পরিবার-পরিজন ছাড়াও থাকবেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। জাভেদ আখতারের খান্ডালার বাগান বাড়িতে হবে বিয়ে। ২১ তারিখ জুহুতে পার্টি রয়েছে। ইতিমধ্যেই প্রাক মুহূর্ত উদযাপন করছে শিবানী ও তাঁর বন্ধুরা। গত বৃহস্পতিবার রাতে হয়ে গিয়েছে ফারহান ও শিবানীর গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান। বলিউডের গানে হলদি সেরিমনিতে জমিয়ে নাচলেন শিবানীর বান্ধবী রিয়া চক্রবর্তী। উপস্থিত ছিলেন ফারহান আখতারের মা শাবানা আজমি ও শিবানীর বোন অনুষা ডান্ডেকার।

ফারহান-শিবানী তাঁদের বিয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন সংবাদমাধ্যমকে। শুক্রবার একটি ব্যাচেলার পার্টি রেখেছেন ফারহান। রাতে রয়েছে সঙ্গীতের অনুষ্ঠান। তবে শনিবার রীতি মেনে বিয়ে না হয়ে আইনি বিয়েতেই গুরুত্ব দিচ্ছেন ফারহান-শিবানী।

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…