১৯ তারিখেই মারাঠি রীতিতে বিয়ে ফারহান-শিবানি’র

প্রেমকে পূর্ণতা দিতে চলেছেন ফারহান আখতার ও শিবানি ডান্ডেকার। আগামী ১৯ ফেব্রুয়ারি হাতে গোনা কিছু অতিথি ও আত্মীয় ও বন্ধুদের মাঝেই বিয়ে সারবেন ফারহান-শিবানি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমকে পূর্ণতা দিতে চলেছেন ফারহান আখতার ও শিবানি ডান্ডেকার। আগামী ১৯ ফেব্রুয়ারি হাতে গোনা কিছু অতিথি ও আত্মীয় ও বন্ধুদের মাঝেই বিয়ে সারবেন ফারহান-শিবানি। ১৯ ফেব্রুয়ারি মারাঠি রীতিতে বিয়ে করবেন ফারহান-শিবানি। ২১ তারিখ আইনি বিয়ে সারার কথা দুই তারকার। যদিও বিয়ের যাবতীয় প্ল্যানিং নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই তারকাই। তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বিয়ের তোরজোড় শুরু হয়েছে। আগামী ২১ তারিখ আইনি বিয়ে সেরেই সেদিন রাতে ম্যারেজ সেরেমোনি ও পার্টি দেবেন ফারহান ও শিবানি।

মহারাষ্ট্রের খাণ্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমি’র বাগানবাড়িতে আগামী ১৯ তারিখ বসবে বলিউডের এই জমকালো বিয়ের আসর। মিডিয়া ও পাপারাৎজিদের চোখ এড়াতেই চুপিসারেই বিয়ে সারতে চলেছেন ফারহান ও শিবানি। আগামী ১৮ তারিখ থেকেই দুই পরিবারের সদস্যরা খান্ডালার বাগান বাড়িতে চলে যাবেন বলে জানা গিয়েছে। শিবানি ডান্ডেকার তাঁর দুই বোনের সঙ্গে প্রাক বিবাহ ব্যাচেলার পার্টির আয়োজন করেছেন। যেটা মুম্বই-এর এক পাঁচতারা হোটেলে হবে বলে জানা গিয়েছে। শিবানী ডান্ডেকর এবং ফারহান আখতারের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। তৈরি হয়েছে অতিথি তালিকা। ২১ ফেব্রুয়ারি জুহুর বাড়িতে আইনি বিয়ে করবেন ফারহান-শিবানী। তার আগে শনিবার, ১৯ তারিখ মরাঠি রীতিতে বিয়ে হবে তাঁদের।

বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ চারবছর ধরেই গায়িকা-অভিনেত্রী-সঞ্চালক শিবানির সঙ্গে প্রেম করছেন ফারহান। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের কিছু তারকাকে বিবাহের দিনে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন হৃত্বিক রোশন, ফারহানের ব্যবসায়ী বন্ধু রীতেশ সিধওয়ানি, শিবানির বন্ধু রিয়া চক্রবর্তী, দিনো মোরিয়া, আমির খান, রণবীর কাপুর-আলিয়া ভাট ও পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গুঞ্জন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২