বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই টেলি ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী, সমাজকর্মী এবং মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল। জানা গিয়েছে, গতকাল ২২ অগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর ছেলে আকাশ ভরদ্বাজ মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।  তিনি তাঁর মাকে স্মরণ করে একটি ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, তিনি একজন পরিশ্রমী আয়রন লেডি ছিলেন। অনুগ্রহ করে তার আত্মার শান্তি এবং মুক্তির জন্য প্রার্থনা করুন। তাঁর কাজের জন্যে মানুষ তাঁকে মনে রাখবেন। কাজই তাঁর জীবনের সবকিছু ছিল।’

জানা গিয়েছে, গত তিন মাস ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন আশাদেবী। তাঁর মৃত্যু চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার, বন্ধুবান্ধব ও আপনজনেরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভক্তরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েেছেন। ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন শো-তে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উভয় মাধ্যমেই অবদান রেখেছেন এবং বিভিন্ন ধরনের প্রকল্পে কাজ করার পাশাপাশি তাঁর অভিনয়ের জন্য স্বীকৃতি অর্জন করেছেন।

অভিনয় ছাড়াও তিনি দুর্দান্ত মিমিক্রি করতে পারতেন। ভারতের প্রথম মহিলা মিমিক্রি শিল্পী ছিলেন তিনি। কিংবদন্তি অভিনেত্রী মিনা কুমারির কণ্ঠস্বর অনুকরণ করার জন্য পরিচিত ছিলেন তিনি। তিনি আশা ইভেন্টস অ্যান্ড ফিল্মস-এর প্রতিষ্ঠাতা ও পরিচালকও ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল ১০টায় মুম্ইায়ের ভিলে পার্লে পশ্চিমের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…