পুকুর থেকে উদ্ধার ৩২ বছর বয়সী নেটপ্রভাবীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

মাত্র ৩২ বছর বয়সেই সব শেষ! থাইল্যান্ডের এক অভিজাত এলাকার সরোবর থেকে উদ্ধার আমেরিকান ফিটনেস ইনফ্লুয়েন্সার কনর মরফির দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩২ বছর বয়সেই সব শেষ! থাইল্যান্ডের এক অভিজাত এলাকার সরোবর থেকে উদ্ধার আমেরিকান ফিটনেস ইনফ্লুয়েন্সার কনর মরফির দেহ। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় থাই পুলিশ কর্তৃপক্ষ। প্রাথমিক ধারণা, জলাশয়ে ডুবেই মৃত্যু হয়েছে নেটপ্রভাবীর। তবে এর পেছনে অন্য কোনও কারণ আছে নাকি খতিয়ে দেখছে পুলিশ। লুকসম্যাক্সিং কন্টেন্ট, ফিটনেস এবং হাস্যরসাত্মক প্র্যাঙ্ক ভিডিওর জন্য পরিচিত ছিলেন মরফি। জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার (৭ জুলাই) থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশের ব্যাং ফ্লি এলাকায় অবস্থিত তাঁর ভাড়া বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে ইউটিউবারের দেহ।

জানা গিয়েছে, মৃত্যুর আগে বাড়ির মধ্যে তাণ্ডব শুরু করেছিলেন। পাগলামো করছিলেন। তাঁকে শান্ত করা যাচ্ছিল না। পুলিশকে খবর দিলে ইউটিউবার তাঁর ভাড়া বাড়িতে ভাঙচুর চালিয়ে ওই পুকুরের দিকে পালিয়ে যান। তাই পুলিশ এসে তাঁকে বাড়িতে খুঁজে পায়নি। এরপর ওই লেক থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন আর এক ফিটনেস ক্রিয়েটর টনি হিউজ, যিনি থাইল্যান্ডে বসবাস করেন। মরফির সঙ্গে কাজ করতেন। মরফির ১০ দিন আগেও তাঁরা একসঙ্গে শুটিং করেছিলেন।

ঘটনায় মরফির ২২ বছর বয়সী প্রেমিকা তদন্তকারীদের বলেছেন, মরফি মাদকগ্রস্থ ছিলেন না। তিনি কখনও তাঁকে মাদক ব্যবহার করতে দেখেননি। তবে সম্প্রতি তার মধ্যে অস্বাভাবিক আচরণ এবং হঠাৎ রেগে যাওয়ার বিষয়টি বেড়ে গিয়েছিল। গতকাল তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখন মরফি ভাড়া বাড়িতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যান। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। থাই পুলিশ মরফিকে একজন ‘উন্মাদ আমেরিকান’ হিসেবে বর্ণনা করেছে। তবে, অনলাইনে তিনি তার ফিটনেস কন্টেন্টের মাধ্যমে বিপুল সংখ্যক ফলোয়ার্স বানিয়ে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে তাঁর ভক্তরা শোক জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ