আরিয়ান মামলায় শাহরুখের থেকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ অস্বীকার করলেন সমীর ওয়াংখেড়ে

সেখানেই সমীর দাবি করেন যে, আরিয়ানের গ্রেফতারের পর তাঁকে ছাড়ানোর জন্য তিনি অভিনেতা শাহরুখের কাছ থেকে কখনও ঘুষ চাননি বা নেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি কোনও ঘুষ নিই নি’,সোমবার (২৩ মার্চ) ক্রুজ মাদক পাচার মামলায় এমনটাই জানালেন প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়ে। ২০২১ সালে একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক খাওয়ার অপরাধে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। ২০ দিন পরে জেল থেকে জামিনে মুক্তি পান আরিয়ান খান। কিন্তু আইনি খাড়া ঝুলে থাকে তাঁর মাথার উপর। ২০২৩ সালে অবশেষে উপযুক্ত প্রমাণের অভাবে ক্লিনচিট পান আরিয়ান খান। তার আগে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বহু সম্পত্তির হদিশ পায় সিবিআই। পাশাপাশি শাহরুখের সঙ্গে তাঁর একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্যে প্রায় ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছেন সমীর ওয়াংখেড়ে। টাকা না দিলে তিনি আরিয়ানকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবেন সেটাও দাবি করেন।

এরপর সমীরের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগে ২০২৩ সালের মে মাসে একটি এফআইআর দায়ের করে সিবিআই। এরপর সেই এফআইআর বাতিলের আবেদন করেন সমীর ওয়াংখেড়ে। অবশেষে এই মামলার আজ শুনানি হয়েছে বোম্বে হাইকোর্টে। সেখানেই সমীর দাবি করেন যে, আরিয়ানের গ্রেফতারের পর তাঁকে ছাড়ানোর জন্য তিনি অভিনেতা শাহরুখের কাছ থেকে কখনও ঘুষ চাননি বা নেননি। প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি সুমন শ্যামের বেঞ্চকে সমীরের আইনজীবী জানান যে, ওয়াংখেড়ে কখনও শাহরুখ খানের কাছে ঘুষ চাননি বা নেননি। তবে সিবিআই-এর এফআইআর অনুযায়ী, ওয়াংখেড়ে এবং মামলার অন্যান্য অভিযুক্তরা মাদক মামলায় অভিনেতার ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য শাহরুখের কাছে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন।

তবে, সমীরের আইনজীবী সোমবার আদালতে জানিয়েছেন যে, ওয়াংখেড়ে কোনও ঘুষ চেয়েছিলেন বা নিয়েছিলেন, এমনটা কোনও তথ্যপ্রমাণ সিবিআইয়ের কাছে নেই। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্ডেলিয়া নামের প্রমোদতরীতে মাদকদ্রব্য থাকার বিষয়ে একটি গোপন তথ্য পেয়ে তল্লাশি চালান সমীর ওয়াংখেড়ে, তখনই তিনি এই মামলায় আরিয়ান খানসহ কয়েকজনকে গ্রেফতার করেন। তবে হাইকোর্ট জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত আবেদনটির শুনানি অব্যাহত থাকবে। অভিযোগের ভিত্তিতে সিবিআই ওয়াংখেড়ে ও অন্যদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র (ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০-বি), চাঁদাবাজির হুমকি (আইপিসি-র ধারা ৩৮৮) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে ঘুষ গ্রহণের অভিযোগে মামলাটি দায়ের করেছিল। ২০২১ সালের ২ অক্টোবর কর্ডেলিয়া ক্রুজ জাহাজে কথিত মাদক উদ্ধারের ঘটনায় আরিয়ান গ্রেফতার হন। পরে এনসিবি এই মামলায় ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলেও আরিয়ান খানকে নির্দোষ ঘোষণা করে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী