মাত্র ২ দিনেই বক্সঅফিসে বাজিমাত ‘Jurassic World Dominion’ এর

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১০ জুন মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ (Jurassic World Dominion)। মাত্র ২ দিনেই এই ছবি ভারতীয় বাজারে দারুণ সাফল্যতা অর্জন করেছে। মুক্তির প্রথম দিনেই এই ছবি ৮ কোটি আয় করেছিল। কলিন ট্রেভরোর পরিচালনায় ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ছবিটিতে অভিনয় করছেন, ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন, জেফ গোল্ডবাম এবং ডিওয়ান্ডা ওয়াইজ। তবে মুক্তির দিনের চাইতে গতকাল অর্থাৎ শনিবার এই ছবির ভারতীয় বক্সঅফিসে দ্বিগুণ আয় করেছে। বক্সঅফিস ইন্ডিয়া অনুসারে এই ছবির মাত্র ২ দিনেই ১১-১২ কোটি টাকা আয় করেছে। হিন্দি ভাষাতেই এই ছবির আয় সবচেয়ে বেশি।

আশা করা যাচ্ছে, আজ অর্থাৎ ১২ জুন ছবিটি আরও বেশি আয় করবে। আজকের আয় মিলিয়ে মাত্র তিনদিনেই এই ছবিটি ৩৩-৩৫ কোটি টাকা আয় করে ফেলবে বলে ধারণা সমালোচকদের। আর ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমেনিয়ন’ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড ছবিগুলির তুলনায় ভাল ফলাফল করছে বক্সঅফিসে। এমনকী শোনা গিয়েছে, মেজর, বিক্রম, 777 চার্লির মতো হিন্দি-ডাব করা সিনেমাগুলিও শনিবারে সমষ্টিগতভাবে ১ কোটি টাকা আয় করতে ব্যর্থ হয়েছে। যেখানে শনিবার জুরাসিক ওয়ার্ল্ড ডোমেনিয়ন বক্সঅফিসে বাজিমাত করেছে আয়ের নিরিখে। যদিও দক্ষিণী ছবিগুলি দক্ষিণে দূর্দান্ত পারফর্ম করেছে।

অন্যদিকে, কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ভুল ভুলাইয়া 2 দর্শকদের মনে এখনও জাদু চালিয়ে যেতে সক্ষম। এই ছবি বিশ্বব্যাপী মোট ২৩০ কোটি টাকা আয় করেছে৷ যা রোহিত শেঠি পরিচালিত সূর্যবংশীর আয়কেও অতিক্রম করবে বলে ধারণা। তবে অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ এর বক্সঅফিস পারফরম্যান্স একদমই ভাল নয়। দুই সপ্তাহের শেষে এই ছবি ৭০ কোটিও অতিক্রম করতে পারেনি। অথচ এই ছবিটি নির্মাণ করতে মত খরচ হয়েছে ২০০ কোটি টাকা। যা বাণিজ্য বিশ্লেষকদের মতে, একটি বাণিজ্যিক বিপর্যয়। যা কঙ্গনা রানাউত অভিনীত ধাকড়ের ভাগ্যের কথা মনে করিয়ে দেয়। যা গোটা ভারতে মাত্র 4,400 টাকা আয় করেছে। এদিকে দক্ষিণ ভারতীয় ছবি মেজর এবং বিক্রম উভয়েই ভাল পারফরম্যান্স করেছে বক্সঅফিসে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা