গুরু দত্তের রহস্যময় জীবন এবার পর্দায়, প্রকাশ্যে এল ‘চুপ’ এর টিজার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ অভিনেতা-পরিচালক গুরু দত্তের ৫৮ তম জন্মবার্ষিকী। ৫৮ বছর আগে তাঁর রহস্যময় মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে বলিউডের অলিগলিতে। এবার সেই রহস্যই উঠে এল ছবির পর্দায়? গুরু দত্তের জন্মদিনের দিনই প্রকাশ্যে এল কিংবদন্তী অভিনেতার মৃত্যু রহস্য নিয়ে গড়া চলচ্চিত্র ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’ (Chup: Revenge Of The Artist) এর টিজার। এই ছবির ফার্স্ট ঝলক প্রকাশ্যে এনে কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন পরিচালক আর বালকি। বহুল প্রতীক্ষিত এই ছবির টিজার আজ, ৯ জুলাই মুক্তি পেয়েছে। ছবিটিতে অভিনয় করছেন, সানি দেওল, দুলকার সালমান, পূজা ভাট। কৌতূহলজনক টিজারটিতে দুলকার সালমান, সানি দেওল এবং শ্রেয়ার প্রথম ঝলক দেখানো হয়েছে। আর ঝলকেই ইঙ্গিত, গুরু দত্তের মৃত্যু ঘিরে ধোঁয়াশা এই ছবির মূল কেন্দ্রবিন্দু।

বলিউডের ট্র্যাজিক নায়ক গুরু মাত্র ৩৯ বছরেই প্রাণ হারিয়েছেন। তবে তাঁর সেই মৃত্যু হত্যা না আত্মহত্যা, সে রহস্যের জট আজ অবধি খোলেনি। ছবির প্রোমোতে দেখা যাচ্ছে, দুলকর সলমন ১৯৫৯ সালের ছবি গুরু দত্তের ‘কাগজ কে ফুল’ এর বিখ্যাত গান ‘ওয়াক্ত নে কিয়া কয়া হাসিন সিতম’-এর সুরে ‘হ্যাপি বার্থ ডে’ গানটি গাইতে গাইতে কাগজ কেটে তৈরি করছেন ফুলের তোড়া। সেই তোড়া শ্রেয়া ধন্বন্তরীর হাতে তুলে দিতেই তাঁর প্রশ্ন, ‘‘গুরু দত্তের জন্মদিনে ‘কাগজ কে ফুল’? সেই মুহূর্তেই সানি দেওলের হুঙ্কার— ‘চুপ!’ আর এতেই দর্শক একেবারে মুগ্ধ। বোঝাই যাচ্ছে, ছবিটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার।

ইতিমধ্যেই এই ছবির টিজার শেয়ার করেছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেই নিজের মনের কথা জানিয়েছেন দুলকর। গুরু দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বার্তা, ‘‘আপনি আমাদের সবার আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা হয়েই থেকে যাবে চিরজীবন।’’ সঙ্গে ছবির কাহিনি ও পরিচালক আর বালকি বলেন, ‘‘অনেক দিন থেকেই গুরু দত্তের জীবন নিয়ে কাজ করার কথা ভাবছিলাম। শেষ পর্যন্ত তা করতে পেরে আমি খুব খুশি। ওনার জীবনের কিছু ঘটনা নিয়েই কাহিনি। আর সব থেকে আকর্ষণীয় বিষয় এই ছবিতে পূজা ভাটকেও ফিরিয়ে আনতে পেরে খুশি।’’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা