টলিউডে এবার নতুন জুটিতে ফিরছেন হানি ও তিয়াসা

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে সেরা হওয়ার প্রতিযোগীতায় মেতে রয়েছে বাংলার দুই সেরা ধারাবাহিক চ্যানেলগুলি। স্টার জলসা এবং জি বাংলা।একটা চ্যানেলে নতুন ধারাবাহিকের প্রচার সামলে উঠতে না উঠতেই আরেকটা চ্যানেলে ঘোষণা হয়ে যায় নতুন ধারাবাহিকের। আমাদের দৈনন্দিন জীবনের একেকটা কাণ্ড নিয়ে গঠিত হচ্ছে একেকটা নতুন নতুন ধারাবাহিক। যাতে করে বাংলায় ক্রমশ এই চ্যানেলগুলির জনপ্রিয়তা বাড়ছে। সঙ্গে মানুষও দিনকে দিন ধারাবাহিক দেখার প্রতি আকর্ষণীয় হয়ে উঠছেন। আর এই নতুন নতুন ধারাবাহিকগুলির হাত ধরেই টলিউডে আবির্ভাব হচ্ছে নতুন নতুন নায়ক-নায়িকার। সঙ্গে বাংলা পাচ্ছে পুরোনো নায়ক-নায়িকাদের মধ্যেই একেকটি নতুন জুটি।

তবে নতুন ধারাবাহিকের জন্যে ছেড়ে দিতে হয় পুরোনো ধারাবাহিকের স্লটগুলি। শেষ হয় পুরোনো ধারাবাহিক। আর সেই পুরোনো ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা উঠে আসে নয়া জুটি বেঁধে। যাই হোক, এবার আসি আমাদের মূল আলোচ্য বিষয়ে। টলিপাড়ায় আসছে নতুন জুটি? হানি বাফনার সঙ্গে তিয়াসা রায়। হ্যাঁ, ‘কৃষ্ণকলি’ শেষ অনেক দিন। তাই ভক্তরা তাঁদের শ্যামাকে চাইছেন অনেকদিন ধরেই। এবার ছোটপর্দায় ফিরছেন ‘শ্যামা’ ওরফে তিয়াসা।যদিও এই কথা নিজেই চাউর করেছিলেন অনেক আগেই। কিন্তু কার সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি তা জানায়নি। কিন্তু চ্যানেলটা যে স্টার জলসা হতে চলেছে তার একটা আভাস দিয়েছিলেন নায়িকা। অন্য দিকে হানি বাফনাও সদ্য শেষ করেছেন স্টার জলসার ‘গ্রামের রানী বীনাপাণি’।

এরপর নাকি তিনি তিয়াসার সঙ্গে জুটি বেঁধেই ফিরছেন। আপাতত এই খবরেই সরগরম টলিপাড়া। সত্যই কী জুটি বেঁধে ফিরছেন তাঁরা? তা হলে কবে থেকে দেখা যাবে তাঁদের একসঙ্গে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী দুজনেই। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে হানি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কোনও কাজই করবেন না। তিনি অন্তত দুমাস ছুটি নিচ্ছেন। তবে এবার তিনি নতুন ধরনের কাজ করতে পারেন। অন্য দিকে তিয়াসারও সেই একই বক্তব্য। তিনি বলেন, সম্পূর্ণ ভুল খবর রটছে। কৃষ্ণকলি’র পর স্টার জলসা-য় প্রত্যাবর্তনের কথা নায়িকার। সব ঠিক থাকেলে এই মাসেই শুরু হবে প্রোমোর শ্যুট। তবে কার সঙ্গে জুটি বাঁধছেন তিনি সেটাই দেখার।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২