টলিপাড়ায় খুশির খবর! বিয়ে করছেন ‘তোমায় আমায় মিলে’-খ্যাত নায়িকা রুশা

তবে এখন নতুন জীবন শুরুর প্রস্তুতি। বিয়ে প্রসঙ্গে রুশা বলেন, “পরের সপ্তাহে বিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আট মাসের আলাপ। বন্ধুত্ব থেকে প্রেম।"

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষ শেষ। মাঘ আসতে চলল, ফের বিয়ের মরসুম। আগামী ২ মাস জুড়ে রাজ্যে বিয়ের সানাই চড়বে। ইতিমধ্যেই বিয়ের কেনাকাটি সব শেষ। সাধারণত শীতকালকেই বিয়ের জন্যে বেছে নেন সকলে। হোক না সকালে উঠে স্নান করার ধুম, কিন্তু ভারী গয়নাগাটি পরে যে আরাম, সেই মজা কিন্তু গরমকালেও নেই। এদিকে টলিপাড়াতেও গতবছর বিয়ের দেখা খুব কম মিলেছে। তবে চিন্তার কারণ নেই, চলতি বছরের শুরুতেই বিয়ের সানাই বাজছে টলিউডে? জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। যাঁকে আপনারা সবাই ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালে দেখছেন সেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন রুশা।

টলিপাড়ার খবর, আগামী ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রুশা। পাত্র কলকাতার অশোকনগরে থাকেন, পেশায় সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার। নাম অনুরণ রায়চৌধুরী।তবে তিনি এখন কর্মসূত্রে বিদেশে থাকেন। জানা গিয়েছে, বরকে একা ছাড়বেন না তিনি। বিয়ের পর অভিনেত্রীও চলে যাবেন আমেরিকায়। তবে কি অভিনয় কেরিয়ারকে গুডবাঈ বলছেন অভিনেত্রী। আপাতদৃষ্টিতে তো তাই মনে হচ্ছে। এদিকে ‘মহাপীঠ তারাপীঠ’ এবং ‘খেলাঘর’র পর অভিনেত্রীকে আর দেখা যায়না। ঋতাভরী চক্রবর্তীর ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ তাঁর। নায়িকার বোনের ভূমিকায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তাও লাভ করেছিলেন তিনি।

কিন্তু ২০১৬ সালের পর তেমন ভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে এখন নতুন জীবন শুরুর প্রস্তুতি। বিয়ে প্রসঙ্গে রুশা বলেন, “পরের সপ্তাহে বিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আট মাসের আলাপ। বন্ধুত্ব থেকে প্রেম।” ইন্ডাস্ট্রিতে ১৩ বছর ধরে রয়েছেন অভিনেত্রী। তবে আর অভিনয়ে দেখা যাবেনা অভিযাত্রীকে। সবকিছু গুটিয়েই বিদেশে গিয়ে সংসার পাতবেন অভিনেত্রী। নতুন দেশে গিয়ে নতুন ভাবে জীবনটাকে উদযাপন করবেন। যদি একবার টলিপাড়ার এক অভিনেতার প্রেমে পড়েছিলেন তিনি। চুটিয়ে প্রেমও করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি অভিনেত্রীর।সব ভুলে এখন জীবনে নতুন সঙ্গীকে জায়গা করে দিয়েছেন রুশা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ