দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি! হাসপাতাল থেকে ছাড়া পেলেন জিতু, এখন কেমন আছেন ‘চিরদিনই তুমি…’-এর নায়ক?

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা জিতু কামাল। স্বাভাবিকভাবেই কথাটি প্রকাশ্যে আসা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। চিন্তায় ছিলেন অভিনেতার সহ অভিনেত্রীরাও। তবে এখন কেমন আছেন জিতু? বর্তমানে জিতুকে দেখা যাচ্ছে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। সেখানে তিনি দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। তাই অসুস্থতার কারণে শুটিংও বন্ধ তাঁর। তবে জানা গিয়েছে, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন অভিনেতা। তাহলে কবে থেকে শুটিং করবেন তিনি? জানা গিয়েছিল, জিতুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও।

নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জিতু। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন তিনি। সোমবার শুটিংয়ের ছুটি। তাই আগামিকাল মঙ্গলবার থেকেই তিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ফ্লোরে ফিরবেন। যদিও এখনও পর্যন্ত নায়ক কিছু জানাননি। তবে কেন অসুস্থ হয়ে পড়েছিলেন জিতু? জানা গিয়েছে, ইদানিং তিনি বুকে ব্যথায় ভুগছিলেন। তার পর একের পর এক শুটিংয়ের চাপ ছিল তাঁর মাথায়। এই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। আরও জানা গিয়েছে, গত বুধবার থেকে গায়ে জ্বর নিয়েই শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। তখন ধান্যকুড়িয়ায় তিনি ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন। সেখানে তাঁর নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ছিলেন। শুটিং করতে করতে হঠাৎই বুকে চাপ অনুভব করেন অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই সময় কাঁপুনি দিয়ে জ্বরও এসেছিল তাঁর। তাই শুটিং করতে করতেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন জিতু। সঙ্গে বুকে ব্যথাও শুরু হয়। তাই তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করাতে হয়। যদিও পরীক্ষায় সাংঘাতিক কিছু ধরা পড়েনি।

জিতুকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা এখন ভাল আছে। জিতু-শ্রাবন্তী এর আগে ‘বাবুসোনা’ ছবিতে অভিনয় করেছিলেন। তাদের ছবি হিটও হয়েছিল। তাঁদের সম্পর্ক নিয়েও গুঞ্জন রয়েছে। সম্প্রতি তাঁকে ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতেও দেখা গিয়েছিল। যেখানে তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে ছিলেন। এবং তাঁর অভিনয় যথেষ্ঠ প্রশংসিতও হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ