‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

গত সোমবার ওই সকল সন্দেহভাজন জায়গায় আয়কর হানা দেয়। এই ঘটনার ঠিক সাতদিন বাদে অবশেষে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অভিনেত্রী রকুলপ্রীত সিংহ, তাঁর শ্বশুর তথা প্রখ্যাত বলিউড প্রযোজক বাসু ভাগনানি, প্যানোরমা স্টুডিয়োর সঙ্গে যুক্ত ১২ জায়গায় তল্লাশি অভিযান চালায় মুম্বই আয়কর দফতর। তদন্তকারীদের সন্দেহ, দীর্ঘদিন ধরেই সিনেমার শুটিং এবং প্রযোজনায় খরচের দোহাই দিয়ে বিদেশে বিপুল পরিমাণে অর্থ পাচার চলছে। চলচ্চিত্র প্রকল্পে অর্থায়নের আড়ালে বড় ধরণের কর ফাঁকি এবং আর্থিক অনিয়ম করা হচ্ছে। এরপরেই লন্ডনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায় বাসু ভাগনানির। গত সোমবার ওই সকল সন্দেহভাজন জায়গায় হানা দেয় আয়কর দফতর। এই ঘটনার ঠিক সাতদিন বাদে অবশেষে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত।

তিনি একটি বিবৃতি জারি করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘বিদেশে চলচ্চিত্র তহবিল সংক্রান্ত অনিয়মের বিষয়ে আমার বিরুদ্ধে কোনরকম তদন্ত চালায়নি আয়কর বিভাগ। অনলাইনে আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে, সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে যে সমস্ত চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে, তা দেখে আমি মর্মাহত। সঠিক তথ্য না জেনেই ভুল তথ্য ছাপিয়ে দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, আমি সেনা পরিবার থেকে এসেছি এবং এই ইন্ডাস্ট্রিতে আমার কোনও গডফাদার ছিল না। সম্পূর্ণ কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর একজন দায়িত্বশীল ও আইন মান্যকারী নাগরিক হিসেবে আমি ২০ বছর বয়স থেকে আমার প্রাপ্য কর পরিশোধ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত কেউ আমাকে কোনও সম্পত্তি উপহার দেয়নি এবং নীতিগতভাবেও আমি এমন দামী উপহার গ্রহণ করি না। আমি ব্যক্তিগতভাবে বা কোনও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও অবৈধ বৈদেশিক রেমিটেন্সের সঙ্গে জড়িত নই। আমি বুঝি যে, গণমাধ্যমের ব্যবসা যত বড়ই হোক না কেন, তা পরিচালনাকারী প্রত্যেকেরই নিজস্ব বাণিজ্যিক চাপ থাকে। কিন্তু তা তথ্যের বিনিময়ে হতে পারে না। আর অবশ্যই কারও সুনাম ও জীবিকার বিনিময়ে তো নয়ই।’

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে