প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

বিয়ের প্রথম বছর, এদিকে বিবাহবার্ষিকী বেমালুম ভুলেই গেলেন অভিনেত্রী হিনা খান এবং তাঁর স্বামী রকি জয়সওয়াল। শেষমেষ ভক্তদের মনে করিয়ে দিতে হল তাঁদের বিবাহ বার্ষিকীর কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রথম বছর, এদিকে বিবাহবার্ষিকী বেমালুম ভুলেই গেলেন অভিনেত্রী হিনা খান এবং তাঁর স্বামী রকি জয়সওয়াল। শেষমেষ ভক্তদের মনে করিয়ে দিতে হল তাঁদের বিবাহ বার্ষিকীর কথা! কী কাণ্ড একবার ভাবুন তো! প্রিয় তারকাদের সমস্ত বিশেষ দিন মনে থাকে অনুরাগীদের। সেটাই আরও একবার প্রমাণিত হল তারকাদের দম্পতির বিবাহবার্ষিকীর মজার পোস্টে। ২০২৫ সালের ৪ জুন ভক্তদের চমকে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক রকিকে গোপনে বিয়ে করেন হিনা খান। অভিনেত্রী ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে আক্রান্ত। তাঁর এই কঠিন লড়াইয়ে ঢাল গিয়ে দাঁড়িয়ে ছিলেন রকি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করেছেন হিনা।

পোস্টের প্রথম ছবিতে রয়েছে একটি কার্ড। তাতে লেখা রয়েছে, ‘শুভ বিবাহবার্ষিকী, ভালবাসা’। দ্বিতীয় ছবিতে একটি কেক। তাতে তাঁদের নামের আদ্যক্ষর দিয়ে লেখা, ‘শুভ বিবাহবার্ষিকী, হিরো!’ বাকি ছবিগুলিতে দেখা গেল অনুরাগীদের পাঠানো ফুলের তোড়া এবং শুভেচ্ছাবার্তা। পোস্টের ক্যাপশনে হিনা লিখেছেন, ‘লোকে বলে এটা একটা খুব বিশেষ দিন, কিন্তু আমার মনে হয় আমাদের জন্য প্রতিটি দিনই বিশেষ। তারিখ নিয়ে এখন ভাবনা, মুহূর্তগুলোই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা আমাদের জন্মদিন ছাড়া আর কিছুই মনে রাখি না। সবসময় এমনই হয়ে আসছে।’ এরপর অভিনেত্রী লিখলেন, ‘আমাদের প্রথম বিবাহবার্ষিকীর কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।’

 

এর পরপরই অভিনেত্রীর কমেন্ট সেকশন ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে। তবে অভিনেত্রীর পোস্টে স্পষ্ট যে, তাঁদের প্রথম বিবাহবার্ষিকীর কথা মনে ছিলনা। তাঁদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই এই বিশেষ দিনটির কথা তাঁদের মনে করিয়ে দিয়েছেন। হিনা ও রকি প্রথম দেখা হয়েছিল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ টিভি শো-এর সেটে, যেখানে রকি সুপারভাইজিং প্রোডিউসার হিসেবে কাজ করতেন এবং হিনা অক্ষরা চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। প্রায় এক দশক প্রেমের পর, তাঁরা গতবছর ৪ জুন একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে ২০২৪ সালে হিনা প্রকাশ্যে আনেন যে, তিনি স্টেজ ৩ স্তন ক্যান্সারে আক্রান্ত। সেই সময়েই রকির সঙ্গে তাঁর সম্পর্ক আরও দৃঢ় হয়। চিকিৎসার পুরোটা সময় রকি তাঁর পাশে ছিলেন। তিনি হিনার সঙ্গে হাসপাতালে যেতেন এবং কেমোথেরাপি সেশন চলাকালীন তাঁর যত্ন নিতেন।

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের