টুম্পার সঙ্গে নতুন ধারাবাহিকে হানি বাফনা, গুঞ্জন ছড়াতেই ক্ষেপে বম্ব নায়ক

তাহলে হানি কি করছেন এখন? স্টুডিও পাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই নতুন সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েক আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, হানি বাফনা এবং শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালটি জনপ্রিয়তা অর্জন করলেও বেশিদিন টিকতে পারল না চ্যানেলে। এদিকে শ্বেতা ধারাবাহিক শেষ করেই নতুন পথে পা বাড়িয়েছেন। খুব শীঘ্রই ওয়েবসিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। তাহলে হানি কি করছেন এখন? স্টুডিও পাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই নতুন সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে, সান বাংলার নতুন সিরিয়াল ‘শ্যামা’তে মুখ্য চরিত্রে দেখা যাবে দেখা যাবে তাঁকে। তবে এই বিষয়ে এখনও তেমন কিছু প্রকাশ্যে জানাননি অভিনেতা। স্টুডিও পাড়ায় এও শোনা যাচ্ছে যে, হানির বিপরীতে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষ কে। যাঁকে এর আগেও বেশ কিছু সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে। ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘ত্রিশূল’-সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন নায়িকা।

এ বার তিনি হানি বাফনার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানায়নি। ধারাবাহিকে টলিউডে আরও কয়েকজন দাপুটে অভিনেত্রীকে দেখা যাবে বলে অনুরোধ। কিন্তু হানি কি সত্যই টেলিভিশনের প্রথম সারির চ্যানেলের বদলে সান বাংলায় অভিনয় করবেন, তা নিয়ে রীতিমতো দোটানায় রয়েছে অভিনেতার অনুরাগীরা। অবশ্য এ প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, “নায়ক-নায়িকাদের নিয়ে জল্পনা নতুন কিছু নয়। আমি বুঝতে পারছি না এখানে ভাল না লাগার মতো কী হয়েছে। এমন কথা অনেক রটে।” আদৌ কি তা হলে দেখা যাবে এই জুটিকে? সবটাই ক্রমশ প্রকাশ্য।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ