চুপিসারে অভিনয় প্রশিক্ষকের সঙ্গে বাগদান সারলেন হুমা, কবে বিয়ে করছেন ‘মহারানি’ নায়িকা?

সলমানের ভাই অতীত, ভারপ্রাপ্ত কোচের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী হুমা কুরেশি। জানা গিয়েছে, অভিনয় কোচ রচিত সিংহের সঙ্গে ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর! সলমানের ভাই অতীত, ভারপ্রাপ্ত কোচের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী হুমা কুরেশি। জানা গিয়েছে, অভিনয় কোচ রচিত সিংহের সঙ্গে ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। যদিও এখনও কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে গুজব, ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন হুমা এবং রচিত। তাঁরা এক বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছেন বলে গুঞ্জন। দিন কয়েক আগেই রচিতের অন্তরঙ্গ জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ‘ডাইনি’ অভিনেত্রী। অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে রচিত ক্যাপশনে লিখে ছিলেন, “দুই কাঁটার মাঝে একটি গোলাপ। উদযাপন এবং জন্মদিনের ভালবাসার জন্য তোমাকে ধন্যবাদ।”

যেখানে হুমাকে তাঁর পাশে পোজ দিতেও দেখা গিয়েছিল। এদিকে সম্প্রতি, হুমা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ অংশ নিয়েছিলেন। যেখানে তাঁর চলচ্চিত্র ‘বয়ান’ প্রিমিয়ার হয়েছে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী একজন নির্বাহী প্রযোজক হিসেবেও ডেবিউ করছেন। আর এই অনুষ্ঠানেও হুমার পাশে রচিতকে দেখা গিয়েছিল। যদিও হুমা কুরেশি এবং রচিত সিংহের সম্পর্কের কথা নিশ্চিত করেছেন তাদের ঘনিষ্ঠ বন্ধু গায়িকা আকাশা সিংহ। তিনি হুমা-রচিতের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “তোমাদের ছোট্ট স্বর্গের টুকরো হুমার জন্য অভিনন্দন।” এমনকী হুমার ঘনিষ্ঠ বন্ধু সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের বিয়েতেও অভিনেত্রীর সঙ্গে রচিত অংশ নিয়েছিলেন। যা গতবছর জুনে সোনাক্ষীর বান্দ্রার বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল।

এর আগে, ২০২২ সাল পর্যন্ত, হুমা চলচ্চিত্র নির্মাতা মুদাসসার আজিজের সঙ্গে সম্পর্কে ছিলেন। যিনি তার এবং সোনাক্ষী সিনহা অভিনীত “ডাবল এক্সএল” ছবির চিত্রনাট্যকার ছিলেন। দুজনেই প্রায় ৩ বছর ধরে ডেটিং করার পর আলাদা হয়ে যান। মুদাসসার আজিজের সঙ্গে প্রেম ভাঙার পরেই রচিতের প্রেমে পড়েন হুমা। বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি সেক্সি ফিগার, অপূর্ব সুন্দরী হওয়ার মতো বাঁধাধরা ত্যাবু ভেঙে বলিউডে নিজের জায়গা বানিয়েছেন। দিয়েছেন অজস্র সুপারহিট ছবি। অন্যদিকে রচিত সিংহ হলেন একজন ভারপ্রাপ্ত অভিনয় প্রশিক্ষক। তিনি অভিনয়ের ওয়ার্কশপ করান। গুলশান দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগড়ে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুভাষ, শাহানা গোস্বামী, অহনা কুমরা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুষ্কা শর্মা, অনিত পড্ডা এবং শানায়া কাপুরের মতো একাধিক বলিউড তারকারা তাঁর ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। তিনি প্রায় ১০০ টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন। উত্তর প্রদেশের বারাণসীতে জন্মগ্রহণকারী রচিত ২০১২ সালে নয়াদিল্লিতে চলে আসেন, যেখানে তিনি কিছুদিন র‍্যাম্প মডেল হিসেবে কাজ করার পর ২০১৬ সালে মুম্বই চলে আসেন। তিনি রবিনা ট্যান্ডনের শো “কর্মা কলিং”-এও অভিনয় করেছেন। তবে কবে তাঁরা বিয়ে করছেন তা জানা যায়নি।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ