‘দেবলীনার মুসলিম স্বামীর তুলনায় আমি ১০০০ গুণ ভাল’, গোপি বহুর বিয়েতে শোকপ্রকাশ কেআরকে-এর

প্রায় ছয়দিন আগেও, দেবলিনা বিশালকে বিয়ে করতে প্রস্তুত ছিলেন। নিশ্চয়ই দেবলিনা এবং বিশালের মধ্যে বড় কিছু ঘটেছে, তাই শেষমেশ শানাওয়াজ শেখকে বিয়ে করেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। যিনি দর্শকদের কাছে স্টার প্লাসের ‘সাথ নিভানা সাথিয়া’- ধারাবাহিকের গোপি বহু নামেই বেশি পরিচিত। বাঙালি অভিনেত্রী হয়েও মুম্বই ইন্ডাস্ট্রিতে দারুণ প্রতিষ্ঠিত দেবলীনা। তবে তাঁর বিয়ের ছবি ভাইরাল হতেই নেটপাড়া উত্তাল হয়ে ওঠে। কোনও সাড়া শব্দ না করেই আচমকাই দেবলীনার বিয়ের পিঁড়িতে বসা, সবার জন্য একটি বিশাল ধাক্কা। বিশেষ করে অভিনেত্রী কয়েক বছর ধরে ডেটিং করছিলেন অভিনেতা বিশাল সিংয়ের সঙ্গে, কিন্তু অভিনেত্রী গাঁটছড়া বাঁধেন তাঁর জিম ট্রেনার শানাওয়াজ শেখের সঙ্গে।

হিন্দু হয়ে মুসলিমকে কেন বিয়ে করলেন অভিনেত্রী, এই প্রশ্নে আপাতত জেরবার নেটপাড়া। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের উপস্থিতিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে শানাওয়াজের সঙ্গে বিবাহ সেরেছেন অভিনেত্রী, তাঁদের বিবাহ আসর বসেছিল লোনাভালায়। সবাই জানতেন, দেবলিনা তাঁর প্রাক্তন কোস্টার বিশাল সিং-এর সঙ্গেই ডেট করছেন। কিন্তু আচমকাই শানাওয়াজ শেখের সঙ্গে গাঁটছড়া বেঁধে সবাইকে চমকে দেন অভিনেত্রী। মুসলিমের সঙ্গে বিয়েতে অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েন না নেটপাড়া, কেউ কেউ শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের সঙ্গে শানাওয়াজ শেখের তুলনা টেনেছেন। কটাক্ষের জবাবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা দুজনেই দুজনের জাতিকে সম্মান করেন এবং একে অপরকে ভালোবাসেন। তবে দেবলীনার বিয়েতে যে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন তিনি হলেন, চলচ্চিত্র সমালোচক তথা অভিনেতা কেআরকে অর্থাৎ, কমল রসিদ খান।

কারণ দেবলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কেআরকেও। অভিনেত্রীর আকস্মিক বিয়েতে শোক প্রকাশ করে জানান, ‘প্রায় ছয়দিন আগেও, দেবলিনা বিশালকে বিয়ে করতে প্রস্তুত ছিলেন। নিশ্চয়ই দেবলিনা এবং বিশালের মধ্যে বড় কিছু ঘটেছে, তাই শেষমেশ শানাওয়াজ শেখকে বিয়ে করেন অভিনেত্রী।’ কমল আরও বলেন, দেবলীনা কেন তাঁকে প্রত্যাখ্যান করেছেন। স্বামী, শানাওয়াজ শেখের চেয়ে তিনি 1000% গুনে ভালো। আসলে তিনি দেবলীনাকে পছন্দ করতেন কমল, তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু দেবলীনা তাঁর প্রস্তাব কখনই গ্রহণ করেন নি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২