‘আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে’, আদালতে দাবি শীজানের

আমি নির্দোষ, 'সত্যমেব জয়তে।" শীজানের আইনজীবী আরও জানিয়েছেন, সোমবার আদালতে শীজানের প্রথম জামিনের আবেদন করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশন অভিনেত্রী তুনিশার মৃত্যু রহস্য জট এখনও খোলে নি। তুনিশার মৃত্যুর ঠিক একদিন পরেই মা বনিতা শর্মার অভিযোগের ভিত্তিতে আলিবাবা-ধারাবাহিকের নায়ক তথা তুনিশার কোস্টার শীজানকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে শীজানের ৪ দিন জেল হেফাজতে থাকার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ১৪ দিনের জন্যে। উল্টে পুলিশি জিজ্ঞাসাবাদে একের পর এক মত পাল্টাচ্ছেন শীজান। যদিও তুনিশার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন তিনি। তবে তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে, একাধিক অভিমত দিয়েছেন শীজান।

এদিকে শীজানের বোন ফলক নাজ সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাইকে ফাঁসানো হয়েছে বলে দাবি জানিয়েছেন। তুনিশার মা ইতিমধ্যেই শীজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। এদিকে শীজানের আইনজীবী অ্যাডভোকেট শৈলেন্দ্র মিশ্র শনিবার বলেছেন যে, তাঁর মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং বিচার ব্যবস্থায় তাঁর আস্থা রয়েছে। তাঁর কথায়, শীজানকে ভাসাই আদালতে পেশ করার আগে তিনি তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এবং জানিয়েছিলেন, “বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি নির্দোষ, ‘সত্যমেব জয়তে।” শীজানের আইনজীবী আরও জানিয়েছেন, সোমবার আদালতে শীজানের প্রথম জামিনের আবেদন করবেন তিনি।

শনিবার পুলিশ হেফাজত শেষ হওয়ার পর ওয়ালিভ পুলিশ ২৮ বছর বয়সী অভিনেতাকে আদালতে হাজির করেন। কিন্তু আইনজীবী দের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারণ শীজানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ভিত্তিহীন অভিযোগ ভেসে উঠেছে। আইনজীবী শৈলেন্দ্র মিশ্র আরও জানিয়েছেন যে, তিনি আদালতের কাছে আবেদন করেছেন যে, শীজান যেন কারাগার প্রাঙ্গণে বাড়িতে রান্না করা খাবার খেতে পারে। এছাড়াও হাঁপানির জন্য ইনহেলার ব্যবহার করতে পারেন। তুনিশা মৃত্যুর রহস্য জানাতে পুলিশ এ পর্যন্ত ২৭ জনের বক্তব্য রেকর্ড করেছে। শুক্রবার আদালতে ওয়ালিভ পুলিশের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, শীজানের তুনিশা ছাড়াও অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। পুলিশের মতে, শীজান তদন্তে তাঁদের সহযোগিতা করছেন না।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২