‘এককালে গণমাধ্যমে প্রচুর শারীরিক হেনস্থার শিকার হয়েছি’, ট্রোলিংয়ের পাল্টা জবাব রবিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রথম সারির অভিনেত্রী রবিনা ট্যান্ডন সম্প্রতি তাঁর কর্মজীবনের প্রাথমিক পর্যায়ের একটি অভিজ্ঞতা শেয়ার করে ট্রোলড হলেন। অভিনয়ের প্রথম পর্যায়ে তাঁকে মুম্বই পাবলিক ট্রান্সপোর্টে করে যাতায়াত করতে হত। এই ঘটনার সূত্রপাত, অভিনেত্রীকে যখন একজন টুইটার ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি শহরের মধ্যবিত্তদের সংগ্রাম সম্পর্কে কী জানেন! সম্প্রতি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস মেট্রোর কারশেডটিকে মুম্বাইয়ের ‘Aarey Forest’এর সীমানা থেকে ফিরিয়ে নেওয়ার সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছেন। এরপরেই যারা উন্নয়নের বিরুদ্ধে ছিলেন, তাঁদের মধ্যে একজন টুইট ব্যবহারকারী দিয়া মির্জা এবং ববিনা ট্যান্ডনকে ট্যাগ করে জিজ্ঞাসা করেছেন, অভিজাতরা কী মধ্যবিত্ত মুম্বইযাত্রীদের জীবন সংগ্রাম জানেন?”

রবিনা তখন সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন যে,”যখন তিনি গণপরিবহন ব্যবহার করতেন তখন তাঁকেও অনেক হয়রানির ও চিমটির শিকার হতে হয়েছিল। ৯২ সালে তিনি প্রথম গাড়ি কিনেছিলাম। তিনি আরও যোগ করেন যে, “আমরা সকলেই আমাদের জীবনের কোন না কোন সময়ে সংগ্রাম করেছি। প্রত্যেকেরই জন্ম গোলাপের বিছানায় শুয়ে হয়নি। প্রত্যেকেই কোথাও না কোথাও পৌঁছানোর জন্য লড়াই করেছে। আমি নিশ্চিত আপনারও একটি বাড়ি/গাড়ি আছে। যেদিন তাপপ্রবাহ/বন্যা/প্রাকৃতিক বিপর্যয়ের আঘাত আসবে, তখন তা প্রথমে সাধারণ মানুষকে প্রভাবিত করবে।” এরপর তিনি আরেকটি টুইটে লেখেন, “সমস্ত উন্নয়নকে স্বাগত জানাই। সবাই প্রার্থনা করুন যাতে, বন্যপ্রাণীর সুরক্ষার জন্য যেন আরো কিছু করা হয়। ভারত আজ বাঘের সংখ্যা বৃদ্ধি নিয়ে গর্ববোধ করে, কিন্তু বনের ভেতর দিয়ে রেললাইন হওয়ার কারণে চিতাবাঘ এবং বাঘের মৃত্যু ক্রমশ বাড়ছে।”

অন্যদিকে, লোকাল ট্রেন থেকে পড়ে যাওয়া একজন ব্যক্তির ভিডিও অভিনেত্রীকে ট্যাগ করে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিলেন যে, “হ্যালো রবিনাজী আপনি শেষ কবে মেট্রোর বিরোধিতা করতে এভাবে ভ্রমণ করেছিলেন? তোমরা মানুষ নির্লজ্জ।” এর উত্তরে নায়িকার সপাটে জবাব, “1991 সাল পর্যন্ত, আমি এইভাবে গণ পরিবহন মাধ্যমে ভ্রমণ করেছি। আর তোমাদের মতো নামহীন ট্রোলারদের দ্বারা শারীরিকভাবে হেনস্থা হয়েছে। তাই কাউকে সাফল্য পেতে দেখে ক্ষুব্ধ হবেন না।”

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা