‘ব্রণর জন্যে আয়নায় মুখ দেখিনি বছরের পর বছর’, এই সমস্যা এখনও ভয় দেখায় মাসাবাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার, মাসাবা গুপ্তা কিশোর বয়স থেকেই মুখে ব্রণর সমস্যায় ভুগেছেন। শুক্রবার, তিনি তাঁর ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে লিখলেন, যখন তাঁর বয়স ১২ বছর, তখন থেকে তাঁর মুখে ব্রণ হতে শুরু করে। এই কারণেই বছরের পর বছর ধরে আয়নায় মুখ দেখতেন না অভিনেত্রী। পাশাপাশি তিনি আরও বলেন যে, তাঁর মা নীনা গুপ্তা তখন তাঁকে জীবনের এই কঠিন পর্যায় অতিক্রম করার সাহস যুগিয়েছিলেন।

তবে এই প্রথম নয়, মাসাবা তাঁর ব্রণর সমস্যা নিয়ে অনেক অভিজ্ঞতার কথা বলেছেন এর আগেও। ২০১৭ সালে, তিনি একটি দীর্ঘ নোটে এটির সম্পর্কে আরও খোলাখুলি আলোচনা করেছিলেন। সঙ্গে দেন, একটি নিজের ছবি ব্রণের চিহ্নসহ। তিনি বলেছিলেন, “আমার যখন ১৪ বছর তখন আমার ভয়ানক ব্রণ হয়েছিল এবং তা খুব ভয়ানক। বেশিরভাগ দিনই মনে হত, আমার মুখে সিগারেটের ছ্যাকার দাগ। আমার মুখে এবং মাথায়ও কালো দাগ ছিল। এমন কিছুদিন গিয়েছে, যখন আমি আমার মুখে পাউডার লাগাতে ভয় করতাম, বাড়ির বাইরে বেরোতাম না। ঘরে কোনও আলো জ্বালাতাম না।”

এদিন মাসাবা আরেকটি স্মৃতির দুনিয়ায় ভাসলেন। আজ তাঁর মা অর্থাৎ নীনা গুপ্তার জন্মদিন। তাই মায়ের জন্মদিন উপলক্ষ্যে মাসাবা গুপ্তা সোশ্যাল মিডিয়ায়, মায়ের একটি পুরোনো ছবি পোস্ট করলেন। মাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মাসাবা লিখলেন, ‘আমার কাছে আমার আইডল আমার মা!’ এই ছবিগুলিতে নীনা গুপ্তাকে তরুণী অবস্থায় দেখা গিয়েছে, বোঝাই যাচ্ছে, তাঁর তরুণী বয়সের ছবি এগুলি। একটি ছবিতে জনদরদি মা ‘মাডার টেরেসা’র সঙ্গে নীনা গুপ্তাকে দেখা গিয়েছে আলাপচারিতা সারতে।

সম্প্রতি মাসাবা ও তাঁর মা নীনা দুর্দান্ত রসায়ন ভাগ করে নিয়েছে একটি ওয়েব শোতে। যা নেটফ্লিক্সে দৃশ্যমান হয়েছিল। এই শোতে নীনা বলেছিলেন, তাঁরা একে অপরের গুরুজন। এমনকী তিনি এও জানান, ‘আমি মানসিকভাবে মাসাবার উপর নির্ভরশীল। মাসাবা স্বাধীন। আমরা একসঙ্গে মাসাবার ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু সে এখন একা। আমি এতে মোটেও হস্তক্ষেপ করি না।’ প্রসঙ্গত, মাসাবা সম্প্রতি অ্যামাজন প্রাইমের ওয়েবসিরিজ ‘মডার্ন লাভ মুম্বাই’ তে অভিনয় করেছেন। যা Love Thane-এর একটি অংশ। এই সিরিজে তাঁর সহ-অভিনেতা ঋত্বিক ভৌমিক, প্রতীক বব্বর, আদার মালিক এবং ডলি সিং।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন