‘গাজায় আমার মেয়ে যদি জন্মাত, তাহলে আমি কী করে সামলাতাম’, কেন উদ্বিগ্ন স্বরা?

আমি আমার বাচ্চা মেয়েটির ঘুমন্ত শান্ত মুখের দিকে তাকিয়ে ভাবছি যে সে গাজায় জন্মগ্রহণ করলে আমি কীভাবে তাকে রক্ষা করতাম এবং প্রার্থনা করছি যে সে নিজেকে কখনও এমন পরিস্থিতিতে যেন না পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে বেফাঁস মন্তব্যে করে মারাত্মক ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠীদের হামলাকে সমর্থন করেছিলেন অভিনেত্রী, তার পরেই শুরু হয়ে যায় তাণ্ডব। সম্প্রতি অভিনেত্রী তাঁর আরও একটি বিবৃতির কারণে সংবাদের শিরোনামে এলেন। আসলে তিনি প্রচণ্ড ভয়ে রয়েছেন। সম্প্রতি গাজায় একটি হাসপাতালে ইজরায়েলের রকেট হামলায় মারা গিয়েছেন ৫০০ জন। আহত হয়েছেন একাধিক গর্ভবতী মহিলা। এছাড়াও প্রচুর গর্ভবতী মহিলা এখন ইজরায়েলে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

অভিনেত্রী এই মর্মে মর্মহিত হয়ে এদিন একটি আবেগপূর্ণ বিবৃতিতে ইজরায়েল-হামাস সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত নিরীহ মানুষের জন্যে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তাঁর নবজাতক কন্যার একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, যদি তাঁর বাচ্চা গাজায় জন্মগ্রহণ করত, তাহলে তিনি তাঁকে কীভাবে রক্ষা করতেন।

তিনি লিখেছেন, “যেকোনও নতুন মা জানবেন যে, তিনি তাঁর নবজাতকের দিকে তৃপ্তি, শান্তি এবং আনন্দের অনুভূতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন। আমি আলাদা নই এবং আমি নিশ্চিত যে বিশ্বের অনেক মায়েদের মতো যে অনুভূতি আমরা যখন আমাদের শিশুর দিকে তাকাই, এখন ক্রমাগত ভয়ঙ্কর চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয় যা উপেক্ষা করা কঠিন। আমি আমার বাচ্চা মেয়েটির ঘুমন্ত শান্ত মুখের দিকে তাকিয়ে ভাবছি যে সে গাজায় জন্মগ্রহণ করলে আমি কীভাবে তাকে রক্ষা করতাম এবং প্রার্থনা করছি যে সে নিজেকে কখনও এমন পরিস্থিতিতে যেন না পড়ে। তারপর ভাবছি যে সে, কোন আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছে। আর কি অভিশাপে সেই গাজার শিশুরা জন্মেছে যারা বন্দী আকাশের নিচে প্রতিদিন হত্যা হচ্ছে? আমরা যে ভেজালহীন মন্দ এবং নৈতিক অবক্ষয়ের মধ্যে রয়েছি তা অকল্পনীয়! হাসপাতাল, ত্রাণ আশ্রয়কেন্দ্র, গির্জায় দায়মুক্তি সহ শিশুদের বোমা ফেলা এবং বিশ্বের বড় শক্তি দ্বারা প্রদত্ত লাইসেন্স ইঙ্গিত দেয় যে আমরা কোন অন্ধকার এবং অন্যায় সময়ে বাস করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা যে শুনবে, গাজার শিশুদেরকে আরও যন্ত্রণা ও মৃত্যু থেকে রক্ষা করুন। কারণ পৃথিবী তাদের রক্ষা করবে না।”

স্বরা এবং সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ ২৩ সেপ্টেম্বর তাঁদের মেয়েকে স্বাগত জানান এবং দম্পতি তার নাম রাখেন রাবিয়া । অভিনেতা, যিনি ফেব্রুয়ারিতে রাজনীতিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এবং জুনে তাঁর গর্ভধারণের ঘোষণা দেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২