সম্পূর্ণ ‘বাঙালী রীতি’ মেনে উদ্বোধন ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের, আগামিকাল থেকে সম্প্রচার

উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জনকে সক্রিয় করা হয়েছে, যাঁরা শঙ্খ বাজিয়ে এবং উলু দিয়ে অনুষ্ঠানটি শুরু করবে। ফেসবুক থেকে লাইভ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার দুই ধারাবাহিক মহলে একেবারে রাজত্ব কায়েম করে রেখেছে একাধিক রিয়েলিটি শো। টেক্কা দিয়ে নতুন নতুন ধারাবাহিকের আগমন তো হচ্ছেই, পাশাপাশি রিয়েলিটি শোয়ের জমজমাটি আসর বাঙালি দর্শকদের যেন আকর্ষণীয়তা আরও বাড়িয়ে তুলছে। স্টার জলসা, জি বাংলা দুই চ্যানেলেই সপ্তাহান্তে থাকে ফাটাফাটি চমক। তবে রিয়েলিটি শোয়ের নিরিখে জি বাংলা অনেকটাই এগিয়ে। কারণ এই চ্যানেলের জনপ্রিয় গেমশো ‘দিদি নং ওয়ান’-এর খ্যাতি এখন বাংলা ছেড়ে গোটা দেশের ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ তো আছেই। তার মধ্যে বাংলায় ডান্স রিয়েলিটি শোয়ের অভিষেক জি বাংলার হাত ধরে সংঘটিত হয়। হ্যাঁ, ‘ডান্স বাংলা ডান্স’। সদ্য শেষ হয়েছে, ‘সারেগামাপা’। সুতরাং এবার বাঙালিদের এন্টারটেইনমেন্টের সেই স্লট পূরণ করবে ‘ডান্স বাংলা ডান্স’। জি বাংলা, সাধারণত নেতৃস্থানীয় বাংলা বিনোদন চ্যানেলগুলির মধ্যে একটি।

আগামিকাল অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ৯.৩০ টা থেকে থেকে শুরু হচ্ছে বাংলার বৃহত্তম নৃত্য রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। এবার এই শোয়ে দর্শকদের মনোরঞ্জন করতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৯ থেকে ৯০ প্রতিযোগিরা, অর্থাৎ বয়সের কোনও সীমা নেই। সঙ্গে নৃত্যশিল্পীদের সঙ্গে মেতে উঠবেন, বিচারকের আসনে থাকা মহাগুরু মিঠুন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় ১০ বছর পর জি বাংলার মহাগুরুর আসনে ফিরলেন প্রবীণ অভিনেতা। এদিন সত্যিকারের বাঙালি রীতিতে ডান্স বাংলা ডান্সকে স্বাগত জানাবে সমগ্র বাংলা। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জনকে সক্রিয় করা হয়েছে, যাঁরা শঙ্খ বাজিয়ে এবং উলু দিয়ে অনুষ্ঠানটি শুরু করবে। ফেসবুক থেকে লাইভ হবে। ‘আসলে শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনি’ নাহলে কি অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘নাচবে গোটা বাংলা’।

জি বাংলা সম্পর্কে

জি বাংলা হল একটি ভারতীয় সাধারণ বিনোদন টেলিভিশন চ্যানেল যা বাংলা ভাষায় সম্প্রচার করে। এটি জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের মালিকানাধীন। এটি ভারতের প্রথম বাংলা ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যা আনুষ্ঠানিকভাবে ১৫ সেপ্টেম্বর, ১৯৯৯ তারিখে সম্প্রচার শুরু করেছে। চ্যানেলটি প্রথম আলফা বাংলা নামে পরিচিত ছিল, যা পরবর্তীতে ২৮ শে মার্চ, ২০০৫-এ জি বাংলায় নামকরণ করা হয়। চ্যানেলটি HD সংস্করণ শুরু করেছে ২০ শে নভেম্বর ২০১৬-তে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী