দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্পুফ ভিডিও’ দেখে বোকামি! বিপাকে পড়ে পোস্ট ডিলিট কঙ্গনার

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী কঙ্গনা রানাউত ফের একটি বোকামি করে বসলেন। সম্প্রতি, বাসুদেব নামে একজন টুইটার ব্যবহারকারী ভারতীয়দের কাছে কাতার এয়ারওয়েজকে বয়কট করার আবেদন জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। আর এরপরেই সেই টুইটার ব্যবহারকারীকে কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকের ‘গুন্ডামি’ করছেন বলে তাঁকে সমালোচনা করে বসলেন। আর সেই সমালোচনা একটি ভিডিওর মাধ্যমে সোশ্যালে ভাইরাল হতেই ক্ষেপে গেলেন কঙ্গনা। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অভিনেত্রী কঙ্গনা রানাউতে আকবর অল বাকরের বিরুদ্ধে এক লম্বা নোট লিখে ফেলেন ইনস্টাগ্রামে। কিন্তু পরে জানতে পারেন, আদৌ কাতারের সিইও বাসুদেবকে কোনও কুমন্তব্য করেন নি।

আকবর আল বাকের নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেটি একটি স্পুফ ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে আকবর আল বাকের কথাগুলি ডাব করা। অন্যের কথা ছিল সেগুলি। আর এটা জানার পরই কঙ্গনা তড়িঘড়ি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যা যা লিখেছিলেন সব মুছে ফেলেন। কিন্তু মুছেও লাভ হয় না, তার আগেই অভিনেত্রীর মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিজে স্পুফ ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, “একজন লোক কতটা নির্বোধ হলে একজন গরীব মানুষকে ধমক দিতে পারে, বাসুদেব আপনার মতন একজন ধনী লোকের কাছে তুচ্ছ হতে পারে কিন্তু তাঁর নিজের মতামত প্রকাশ করার অধিকার আছে। মনে রাখবেন এই পৃথিবীর বাইরেও একটি পৃথিবী আছে যেখানে আমরা সবাই সমান।” এই পোস্টটি কঙ্গনার ইনস্টাগ্রামে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে ছিল৷ আসলে কয়েকদিন আগে বিজেপি নেত্রী নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়, কারণ তাঁরা হজরত মহম্মদের প্রতি অবমাননাকর মন্তব্য করে বিপাকে পড়েন, যা নিয়ে দেশে বিক্ষোভের সৃষ্টি হয়।

আর ঘটনার বেগতিক দেখে বিজেপি নূপুরকে সাসপেন্ড করে দেয় দল থেকে। এই মন্তব্যে নিন্দনীয় দেশগুলোর মধ্যে অন্যতম ছিল কাতার। যার কারণে, আরব বিশ্বে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছিল। সেই কারণেই, সেই টুইটার ব্যবহারকারী, বাসুদেব, একটি ভিডিও পোস্ট করে কাতারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। এদিকে ইতিমধ্যেই কাতার এয়ারওয়েজ দাবি করছে যে, দেশ ইতিমধ্যে ভারতীয় কর্মীদের ছাঁটাই শুরু করেছে। আর এই ভিডিও টি প্রকাশ হওয়ার পরেই কাতার এয়ারওয়েজের সিইও এর একটি ডাবিং করা ভিডিও ভাইরাল হয়। আর তা দেখেই অভিনেত্রী বোকামি করে এতগুলো কথা বলে বসেন। তবে একজন টুইটার ব্যবহারকারী বাসুদেবের এই ভিডিওটি ডিলিট করার অনুরোধ করেছে। কাজের ফ্রন্টে, কঙ্গনা রানাউতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ধাকড়’ ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছে। তবে বর্তমানে তিনি কাজ শুরু করেছেন, যেখানে তিনি প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ