২৫য়ে পা দিলেন জাহ্নবী, শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভরিয়ে দিল পরিবার

২৫য়ে পা দিলেন শ্রীদেবি কন্যা। মা শ্রীদেবীকে ছাড়া আরও একটি জন্মদিন কাটিয়ে ফেললেন জাহ্নবী কাপূর। শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভরিয়ে দিল পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মা শ্রীদেবীকে ছাড়া আরও একটি জন্মদিন কাটিয়ে ফেললেন জাহ্নবী কাপূর। রবিবার ২৫য়ে পা দিলেন শ্রীদেবি কন্যা। মাকে ছাড়া তাঁর এক একটা দিন কীভাবে যে কাটে তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর দিলেই বোঝা যায়। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন জাহ্নবী। কিন্তু আফশোস একটাই তাঁর সাফল্যের যাত্রার সাক্ষী থাকতে পারেননি তাঁর মা। রবিবার ২৫তম জন্মদিনে জাহ্নবীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউডের সকল তারকারা। পরিবারের তরফে বাবা বনি কাপূর, বোন খুশি কাপূর ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন অংশুলা কাপূর ও অর্জুন কাপূরও।

দিদি জাহ্নবীর সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন খুশি কাপূর। ছবিতে দেখা যাচ্ছে ছোট জাহ্নবী ও খুশিকে একসঙ্গে জয়রাইডে। সেই ছবিই এদিন শেয়ার করে খুশি লিখেছেন ‘শুভ জন্মদিন আমার সবকিছু’। 

View this post on Instagram

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন প্রযোজক বনি কাপূরও। ক্যাপশনে লিখেছেন ” আমাদের জীবনের সবটুকু আনন্দ তুমি। তুমি যেরকম আছো তেমনি থাকো। শান্ত, নম্র, মাটির কাছাকাছি থাকা মানুষ হয়েই থাকো। শুভ জন্মদিন বেটা।”

এখানেই শেষ হয়নি পরিবারের শুভেচ্ছা বিনিময়। বনি কাপূরের প্রথম পক্ষের দুই সন্তান অংশুলা কাপূর ও অর্জুন কাপূরও শুভেচ্ছা জানিয়েছেন জাহ্নবীকে। জাহ্নবীকে শুভেচ্ছা জানিয়ে অংশুলা ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। সেখানে ক্যাপশনে লিখেছেন ” হ্যাপি বার্থ ডে। আরও এক বছর তুমি বড় হয়ে গেলে। আরও একটা বছর এসে উপস্থিত। আমরা হেসে, আনন্দে, খাওয়াদাওয়া করে, মজার ভিডিও দেখে একে অপরকে ভালবেসে কাতিয়ে দেব। তোমাকে খুব ভালবাসি।”

View this post on Instagram

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

জাহ্নবীকে শুভেচ্ছা জানিয়ে অর্জুন কাপূর ছবি পোস্ট করেছেন। সেখানে দুই ভাই বোনকে দেখা যাচ্ছে খুনসুটি করতে একসঙ্গে। ক্যাপশনে অর্জুন লিখেছেন ”তোমার অনেকগুলো জন্মদিনে আমি থাকতে পারিনি। কিন্তু এবার আর তা হবে না। কারণ আমরা এখন একসঙ্গে জুড়ে গিয়েছি।”

ব্র্যান্ডেড হানিতে-ও চিনির সিরাপ? মাত্র ৩ উপাদান দিয়েই বাড়িতে বানান খাঁটি মধু

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক কোটি, লুট সোনার গহনাও, গ্রেফতার পরিচারিকা

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা