জমাজমাটি স্টার জলসার ‘জামাইষষ্ঠী’, কী ধামাকা দিতে চলেছেন কলাকুশলীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ জুন জামাই ষষ্ঠী। বাঙালির পরম্পরার মধ্যে জামাই ষষ্ঠীর রীতি টি যুগ যুগ ধরে চলে আসছে। এদিন প্রত্যেকটি বাড়িতে মেয়ের জামাইয়ের শুভকামনায় মাতেন প্রতিটি শাশুড়িরা। আর জামাইদেরও সেদিন পেট পুজোর দিন। শাশুড়ির হাতে নানারকম স্বাদের রান্না, যেন জামাইরা এই দিনটার জন্যে গোটা বছর অপেক্ষা করে থাকেন। যদিও প্রতিটি জামাইদের কাছেই শ্বশুরবাড়ির আদর যেন আলাদাই মাত্রায় বিরাজমান। বাড়িতে জামাই আসলে মেয়েদেরও যেন আদর কমে যায়, তাই হিংসা হওয়াটাও স্বাভাবিক। আর মেয়েদের আদর টা যেন ওইদিন ভাগাভাগি হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই! একটু ঠাট্টা করছিলাম আর কী!

তবে এটা ভুল, বাড়ির মেয়ের আদর সর্বদা একই থাকে। তবে জামাই ষষ্ঠীর দিন জামাইদের আদর একটু বেশি বাড়ে। পাখার ঝাপটা, শাশুড়িদের মন খুলে আশীর্বাদ, পাঁচরকমের পাত পেড়ে জামাইদের খেতে দেওয়া সবই এদিনের বৈশিষ্ট্য।তিন বেলায় চলে একদম পেট ভোজন। পাঁচ রকমের আইটেম থেকে বিভিন্ন রকমের ফল, মিষ্টিতে ভরপুর থাকে এদিন জামাইদের পাত। তবে সবটাই যাতে বাড়ির মেয়েদের তাঁরা সুখী রাখে, সেটারই কৌশল। যাইহোক, আজ এই কথা বলার নির্দিষ্ট কারণ আছে। আপনারা তো জানেনই, বাঙালির প্রতিটি রীতি বা ফ্যাস্টিভ্যাল সবটাই বাংলার প্রতিটি ধারাবাহিকগুলি সেলিব্রেট করে। তাই জামাইষষ্ঠী বাদ যাবে কেন? হয়ে গেল স্টার জলসার জামাই ষষ্ঠীর স্পেশাল শ্যুটিং পর্ব। এখন স্টার জলসার পরিবারে প্রচুর জামাইদের উত্থান ঘটেছে। তাঁদের সবাইকে নিয়েই হয়ে গেল স্টার জলসার জামাই ষষ্ঠীর বিশেষ পর্ব।

না কোনো ধারাবাহিকে নয়, আলাদা করেই ‘জামাইষষ্ঠী জমজমাট’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল, যেখানে ছিলেন, ফড়িং এবং তাঁর ব্যাঙ্কবাবু, লালন-চড়ুই, দীপা-সূর্য, ঊর্মি-জয় স্টার জলসার সব নতুন মেয়ে-জামাইরা। তবে ঠিক অনুষ্ঠান হবে, সিরিয়ালের শাশুড়িরা তাঁদের জামাইদের জন্যে কি ব্যবস্থা করে রেখেছেন তা জানা না গেলেও, এদিন দেখা গেল সবাইকে একসঙ্গে নাচ গান আড্ডা হই হুল্লোড়ে মেতে উঠতে। সঙ্গে ফড়িং এবং তাঁর ব্যাঙ্কবাবু বললেন, তাঁরা আদৌ জানেন না যে তাঁদের জন্যে কি সারপ্রাইজ অপেক্ষা করছে, তবে সবাইকে দেখার অনুরোধ জানালেন আগামী ১২ জুন স্টার জলসার ‘জামাই ষষ্ঠী জমাজমাটি’ এই বিশেষ অনুষ্ঠানটি দেখার জন্যে।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২