তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপাথি বিজয়, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিল সুপারস্টার থালাপাথি বিজয়। জানিয়ে দিলেন একজন সেলিব্রিটি জ্যোতিষী প্রশান্ত কিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিল সুপারস্টার থালাপাথি বিজয়। জানিয়ে দিলেন একজন সেলিব্রিটি জ্যোতিষী প্রশান্ত কিনি। শুধু তাই নয়, তিনি এও বলেছেন, ‘জন নায়াগান’ অভিনেতার শেষ ছবি হবে না। তিনি ২০২৮ কিংবা ২০২৯ সালে আবারও অভিনয়ে ফিরে আসবেন। ডিসেম্বরেই অভিনয় থেকে চিরতরে অবসর গ্রহণ করেছেন বিজয়। ২০২৪ সালে তিনি রাজনীতিতে প্রবেশের প্রথম ইঙ্গিত দিয়েছিলেন। এবং নিজের রাজনৈতিক দল গঠন করেন। দলের নাম দেন TVK। তবে প্রশ্ন ছিল, তাঁর দল কার যোগ দিচ্ছেন? এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন, কংগ্রেস বা বিজেপি কোনও দলের সঙ্গেই যোগ দিচ্ছে না তাঁর দল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি এবং তাঁর দল একাই লড়বেন। মাদুরাই থেকে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেইমতো ২০২৫ শেষ হতেই নিজের অবসরের ঘোষণা করেছেন তিনি। তাঁর শেষ ছবি রিলিজ করবে আগামী ৯ জানুয়ারী। এরপর রাজনৈতিক কেরিয়ারেই মনোনিবেশ করবেন তিনি। কিন্তু, প্রশান্ত কিনি নামে একজন জ্যোতিষী অভিনেতার ভবিষ্য দ্বাণী করে বলেছেন যে, ‘জন নায়াগান’ বিজয়ের শেষ ছবি হবে না। তিনি ২০২৮/২৯ সালে আবারও অভিনয়ে ফিরবেন। শুধু তাই নয়, তিনি ২০৩১ সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। কিনির এই টুইটটি ভাইরাল হতেই কিছু নেটিজেন হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার কেউ তাঁকে ট্রোল করছেন। একজন নেটিজেন টুইট বলেছেন, “হ্যাঁ এবং আপনি তাঁকে ২৮/২৯-এ পরিচালনা করতে যাচ্ছেন। এখন থেকেই স্ক্রিপ্ট লেখা শুরু করুন।”

অন্যদিকে বিজয়ের একজন ভক্ত বলেছেন, “বুকমার্কড। আশা করি আপনি এটি মুছে ফেলবেন না।” আরও একজন নেটিজেন লিখেছেন, “যদি আপনার ভবিষ্যদ্বাণী ভুল হয়, তাহলে আমরা আপনাকে কী ধরণের শাস্তি দিতে পারি? দয়া করে এটি ভবিষ্যদ্বাণী করুন।” জনা নায়াগন ৯ জানুয়ারী, ২০২৬-এ মুক্তি পাবে। ছবিটিতে পূজা হেগড়ে এবং ববি দেওলও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এটি তামিল ছবি হলেও, ছবিটি তেলুগু, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ভাষায় ডাবিংয়ে মুক্তি পাবে। হিন্দিতে, ছবিটির নাম জন নেতা। জনা নায়াগানের ট্রেলারটি আগামিকাল মুক্তি পাবে। সকলেই এটি নিয়ে অত্যন্ত উত্তেজিত। এইচ ভিনোথ পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের