Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভক্তদের ভিড় থেকে বাঁচতে তাড়াহুড়োয় তিরূপতি মন্দির থেকে বেরোলেন জাহ্নবী

অভিনেত্রীর মা প্রয়াত কিংবদন্তি শ্রীদেবীও মাঝে মধ্যেই এই মন্দিরে চলে যেতেন। অন্ধ্র প্রদেশের তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির ভারতের অন্যতম পূজনীয় মন্দির।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ছবি রিলিজের আগে বা ছবির শুটিংয়ের ফাঁকে সেলিব্রিটি দের টুক করে সে জায়গার মন্দির পরিদর্শন করা অন্যতম ট্রেন্ডিং। মাঝে মধ্যেই সেই চিত্র সোশ্যাল মিডিয়া কব্জা করে বসেন। ধর্মে বিশ্বাসী মানুষের অভাব নেই, যাঁদের মধ্যে তারকারাও আছেন। কিছুদিন আগেই রাঘব-পরিণীতি চোপড়া বিয়ের আগেই উজ্জয়িণী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তার আগে অক্ষয় কুমার উত্তরাখন্ডের কেদারনাথ, বদ্রীনাথ পরিদর্শনে গিয়েছিলেন। এছাড়া মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে সেলিব্রিটিদের আসা, যাওয়া তো লেগেই রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কৃতি শ্যাননও পুজো দিতে গিয়েছিলেন কিছুদিন আগেই, আর সেলিব্রিটি দের যেকোনো পাবলিক প্লেসে যাওয়া মানেই শক্তিশালী নিরাপত্তারক্ষীরা চারপাশে আগলে থাকেন সেটাই স্বাভাবিক!

বর্তমানে অভিনেত্রী জাহ্নবী কাপুর দক্ষিণ সুপারস্টার জুনিয়র এনটিআর এবং সইফ আলি খানের সঙ্গে তার আসন্ন ছবি ‘দেবরা’-এর শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে রয়েছেন। আর সোমবার ব্যস্ত সময়সূচী থেকে সময় বের করে তিরুমালা মন্দির পরিদর্শন করতে গিয়েছিলেন জাহ্নবী। তিনি একটি ঐতিহ্যবাহী ল্যাভেন্ডার শাড়ি পরে তিরুমালার তিরূপতি দেবস্থানম শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। অভিনেত্রী সম্পূর্ণ বিনা মেকআপে ভগবান ভেঙ্কটেশ্বর দর্শনে গিয়ে ছিলেন। এদিন জাহ্নবী কাপুরকে আগলে রেখেছিলেন তাঁর কড়া নিরাপত্তারক্ষীরা। তবে এদিন জাহ্নবীর সঙ্গে তাঁর গুজব প্রেমিক শিখরকেও দেখা গিয়েছে একটি ঐতিহ্যবাহী সাদা ভেষ্টি ও অঙ্গভস্ত্রামে। যদিও জাহ্নবী তাঁর সম্পর্কের বিষয়ে কখনই খোলাখুলিভাবে কথা বলেননি, কিন্তু তাঁকে শিখরের সঙ্গে প্রকাশ্যে অনেকবার দেখা গিয়েছে। গত মাসে জাহ্নবী এবং শিখরকে একই গাড়িতে প্রাক্তনের সৎ ভাই অর্জুন কাপুরের বাড়িতে দেখা গিয়েছিল। এছাড়াও শিখরকে এই বছরের শুরুর দিকে জাহ্নবীর বাবা বনি কাপুরের সঙ্গে NMACC উদ্বোধনীতেও অংশ নিতে দেখা গেছে। বিভিন্ন অনুষ্ঠানে বনি কাপুরের সঙ্গেও দেখা গেছে। শিখর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং একজন উদ্যোক্তা। অভিনেত্রীর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেত্রীর মা প্রয়াত কিংবদন্তি শ্রীদেবীও মাঝে মধ্যেই এই মন্দিরে চলে যেতেন। অন্ধ্র প্রদেশের তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির ভারতের অন্যতম পূজনীয় মন্দির।

শ্রীদেবীরও এই মন্দিরে প্রচুর বিশ্বাস ছিল। এদিন জাহ্নবী কাপুর মন্দিরে এসেছেন খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমে যায়। তবে ভক্তদের সঙ্গে দেখা করেননি জাহ্নবী। প্রণাম করার পরে তাড়াহুড়ো করে মন্দির থেকে বেরিয়ে যান তিনি। জাহ্নবী কাপুরকে শেষ দেখা গিয়েছিল, নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘বাওয়াল’-এ। এই ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি ‘দেভারা’ দিয়ে তেলেগুতে আত্মপ্রকাশ করতে প্রস্তুত।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর