শাকিবের ৩০ লাখ টাকা নিয়ে নাকি পালিয়েছিলেন জয়জিৎ, বেফাঁস মন্তব্য রানার

ওঁর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে বিতর্ক যেন শেষই হচ্ছে না। এবার নতুন করে বিতর্ক তৈরি করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করলেন প্রযোজক রানা সরকার। এমনকি তিনি জানালেন, বাংলাদেশ এর সুপারস্টার শাকিব খানের ৩০ লক্ষ টাকা নিয়ে নাকি পালিয়েছেন জয়জিৎ। হঠাৎ ঘটেছে টা কি? আসলে মঙ্গলবার সকালে জয়জিৎ-এর একটি ফেসবুক পোস্ট ঘিরেই এত বিতর্ক। অভিনেতা পোস্টে লিখেছিলেন, ‘এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সঙ্গে ছবি দেয়। আজব জীব।’ কিছুদিন আগেই সাপ্লায়ার্স গিল্ডের সঙ্গে একটি সমস্যার হওয়ার কারণে ‘বেহায়া’-সহ আরও কয়েকটি ছবির শ্যুট বন্ধ করে দেন রানা। এরপরেই জয়জিতের এই পোস্ট, এতেই দুয়ে-দুয়ে চার করেছেন রানা। তাঁর ধারণা, তাঁকে উদ্দেশ্য করেই জয়জিৎ এই কথাগুলি লিখেছেন। জয়জিতের এই পোস্টের ভিত্তিতেই রানা পাল্টা লেখেন, ‘ওঁর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন, কেউ শাকিব খানকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন…’।

তবে নিজের বিরুদ্ধে এই অভিযোগ শুনে জয়জিৎ একেবারেই ক্ষুব্ধ নন। বরং তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ওঁর (রানা সরকার) কথাকে আমি গুরুত্ব দিই না। শিরোনামে আসার জন্য উনি এ ধরনের কথা বলে থাকেন। উনি আমার পরিবারকে টেনেছেন। সেটা আমি মেনে নেব না। ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।’ তবে এখন আর জয়জিৎ-কে নিয়ে করা রানার পোস্টটি আর দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে জয়জিৎ-এর বক্তব্য, ‘জানি না, পোস্টটি উনি ডিলিট করে দিয়েছেন কি না। বা হয়তো এমন কিছু করেছেন যাতে আমি দেখতে না পাই। তবে আমি আমার পোস্টে কারও নাম করিনি। তার মানে সেখানে উল্লেখিত অভিযোগগুলির সঙ্গে উনি নিজের কাজকর্মের মিল পেয়েছেন!’

তবে শাকিবের সঙ্গে জয়জিৎ-এর ভালোই যোগাযোগ। তবে জয়জিৎ এও জানিয়েছেন যে, আর্থিক লেনদেনের বিষয়টা নিয়ে তাঁর বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছিল, তা শাকিব নিজেই মিটিয়ে দেবেন। সুতরাং বোঝাই যাচ্ছে, রানা-জযজিৎ-এর যাবতীয় বাকবিতণ্ডার মুশকিল আসান করবেন শাকিব। এবার সেটাই দেখার বিষয়।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন