‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

যিশু সেনগুপ্ত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ব্র্যান্ড নেম। শুধু বাংলাতেই নয়, হিন্দি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তাঁর অবাধ বিস্তার।

Share:

নিজস্ব প্রতিনিধি: যিশু সেনগুপ্ত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ব্র্যান্ড নেম। শুধু বাংলাতেই নয়, হিন্দি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তাঁর অবাধ বিস্তার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘ব্রাউন’ ওয়েব সিরিজ। যেটি ZEE5-এ স্ট্রিমিং হচ্ছে। সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী করিশ্মা কাপুর। সিরিজটি একটি ক্রাইম থ্রিলার। এই সিরিজের পরিচালক অভিনয় দেও। যাঁর সঙ্গে ‘দিল্লি বিল্লি’-র পরে কাজ করলেন যিশু। চিত্রনাট্য না পড়েই নাকি এই ক্রাইম থ্রিলারে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা! যদিও এই সিরিজে অভিনেতার স্ক্রিন টাইম সীমিত। মাত্র দুইটি দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। যদিও এই নিয়ে একেবারেই দুঃখিত নন যিশু। তাঁর কাছে স্ক্রিন টাইম কখনই গুরুত্বপূর্ণ নয়, গল্পের সঙ্গে প্রাসঙ্গিকতাই তাঁর কাছে মূল বিষয়। তবে যিশু এত বড় অভিনেতা সত্ত্বেও বাংলা সিনেমায় ব্রাত্য। টলিউডে খুব বেশি চলচ্চিত্রে দেখা যায় না তাঁকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে যিশু বলিউড সিনেমার সঙ্গে টলিউড সিনেমার বাজেটগত পার্থক্য নিয়ে কথা বলেছেন। তাঁর কথায়, বাংলা সিনেমায় সবথেকে বড় সমস্যা হল বাজেট। কিন্তু সব শিল্পই এক। কাজের পদ্ধতিও এক। একমাত্র পার্থক্য হল অর্থ। তিনি দাবি করেন, ‘বাঙালি চলচ্চিত্র নির্মাতারা তিন সপ্তাহেরও কম সময়ে একটি ছবির কাজ শেষ করেন, যা অনেক বড় চলচ্চিত্র শিল্পে কল্পনা করাও কঠিন। আমরা চার-পাঁচটি গান-সহ ১৫ থেকে ১৮ দিনের মধ্যে একটি ছবি শেষ করে ফেলি। কম বাজেট সত্ত্বেও বাংলা সিনেমা মর্যাদাপূর্ণ মঞ্চে সমালোচকদের প্রশংসা অর্জন করে চলেছে। যদি সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমার কথা শুনে থাকেন, তবে দেখবেন তিনি বর্তমানে ১৮ থেকে ২০ দিনে শুটিং করেন। কৌশিক গঙ্গোপাধ্যায় ১৪ বা ১৫ দিনে সিনেমা বানিয়ে আমাদের জাতীয় পুরস্কার এনে দেন। আমার অঞ্চলে চলচ্চিত্রের ব্যবসা হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় বা মালয়ালম সিনেমার মতো বড় নয়। তবে ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে টাকা আসবে এবং সবকিছু আরও বড় হবে। তবে একটি বিষয় নিয়ে আমি অত্যন্ত গর্বিত, প্রতি বছর অন্তত দুই-তিনটি জাতীয় পুরস্কার আমাদের বাংলায় আসে। আমরা বিশ্বজুড়ে চলচ্চিত্র উৎসবগুলিতেও স্বীকৃতি পাই। বাজেটের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সেই শৈল্পিক পরিসরটিকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি।’

এরপর করিশ্মা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার বিষয়ে যিশু বলেন, অভিনেত্রীর সঙ্গে প্রথমবার কাজ করলেন তিনি। এটি তাঁর কাছে অদ্ভুত অভিজ্ঞতা। অভিনেতার কথায়, ‘ওনার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার প্রথম যে কথাটা মনে পড়েছিল তা হল নব্বইয়ের দশক। গোবিন্দা, ডেভিড ধাওয়ান আর করিশ্মা কাপুর। সেই যুগের সিনেমা দেখে বড় হয়েছি আমি। করিশ্মা কাপুরের সিনেমা গুলো আমার কাছে আনন্দ ও স্বস্তির উৎস ছিল।নব্বইয়ের দশকের শুরুতে আমরা জানতামই না মন খারাপ কাকে বলে বা বিষণ্ণতা কী! ওই সিনেমাগুলো আমাদের শান্তি দিত। ব্রাউনের করিশ্মা কাপুরকে আমরা আগে দেখিনি। তাঁর সঙ্গে ‘ব্রাউন’ করাটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। আমার মতে, এটি তার সেরা অভিনয়। মানুষ হিসেবেও তিনি খুবই ভাল, মাটির মানুষ। তিনি কখনও আপনাকে বুঝতে দেবেন না যে তিনি একজন তারকা।’ ব্রাউন-এ একটি বিশাল অংশ জুড়ে কলকাতা শহর দেখানো হয়েছে। দুর্গাপূজা উদযাপন, হাওড়া ব্রিজ এবং অন্যান্য জনপ্রিয় স্থান দেখানো হয়েছে। যিশুর কথায়, ব্রাউনে কলকাতাকে না দেখানো হলে সিরিজটাই পূর্ণ হত না।

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক