চারবছরের দাম্পত্যে ইতি টানলেন জিতু-নবণীতা, ঘোষণা করলেন নায়িকা

কজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না… টাওয়াল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবে না.…

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে খুশির খবর, অন্যদিকে বিচ্ছেদের গুঞ্জন। বিনোদন জগতের এরকম মুচমুচে গসিপ প্রতি মুহূর্তে সংবাদমাধ্যমকে একেবারে কাবু করে রাখছে। আর তারকাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়তেও বেশি সময় লাগেনা অনুরাগীদের। টলিউডে আবারও বিষাদের সুর। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, এবার গুঞ্জনে শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। হ্যাঁ, বিয়ে ভাঙছে ছোটো পর্দার জনপ্রিয় দম্পতি নবনীতা দাস এবং জিতু কামালের। শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। বৃহস্পতিবার অভিনেত্রী নবনীতা দাসের ফেসবুক স্টেটাস তাই বলছে, যা নিয়ে ইতিমধ্যেই তা দেখে মাথায় হাত অনুরাগীদের। বিয়ে ভাঙছে নবনীতা-জিতুর। বেশ কিছুদিন ধরেই তাঁরা আলাদা থাকছিলেন, সেই গুঞ্জনও কানে আসছিল। অবশেষে সব জল্পনায় ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা করলেন অভিনেত্রী নবনীতা। অভিনেত্রীর পোস্ট জুড়ে শুধুই বিরহের সুর। এর আগেই জানা গিয়েছিল, তিন মাস ধরেই আলাদা থাকছেন তাঁরা। কিছুদিন আগেই জিতু শ্রাবন্তীর সঙ্গে ‘বাবশোনা’র শুটিং শেষ করেছেন। অন্যদিকে নবনীতা এখন ব্যস্ত ‘সান বাংলা’ চ্যানেলে সদ্য শুরু হওয়া ‘বিয়ের ফুল’ ধারাবাহিকের কাজে। কেরিয়ারে দুজনেই সফল। ত

বে এবার ব্যক্তিগত জীবন ওলট পালট হয়ে গেল টলিউড দম্পতির। সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই একসঙ্গে দেখা মিলেছিল না তাঁদের। তখন থেকে জল্পনা আরো উস্কে যায়। এদিন নবনীতা ‘স্বামী’ জিতুর উদ্দেশে তাঁর ফেসবুকে খোলা চিঠি লিখলেন- ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না… টাওয়াল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবে না.… কিছুই আর একসাথে হবে না…’। এরপর নবনীতা আরও লেখেন- ‘তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থেকো জিতু কমল’।

সূত্রের খবর, তাঁদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও অনেকদূর এগিয়ে গিয়েছে। তবে ডিভোর্সের শংসাপত্র এখনও মেলেনি। আপাতত মিউচুয়াল ডিভোর্সের পথেই হাঁটছেন তাঁরা। ২০১৯ সালের মে মাসে সাত পাকে বাঁধা পড়েন জিতু-নবনীতা। ভালবেসেই বিয়ে করেন।গত মাসেই বিয়ের চার বছর পূর্তি হয়েছে দুজনের। পাঁচবছরও পূরণ হলনা বিবাহিত জীবনের। স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ জিতু-নবনীতার। তারপর প্রেম, ২০১৯ সালের ৬মে গাঁটছড়া বেঁধেছিলেন দুজনে। এদিকে গত মে মাসেই জিতুর সঙ্গে চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন করতে লন্ডনে উড়ে যান নবনীতা। সুতরাং সবটাই ঠিকঠাক চলছিল, কিন্তু এর মধ্যেই কি হয়ে গেল, তাঁদের বিচ্ছেদের কারণ এখনও স্পষ্ট নয়!

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ